× Banner
সর্বশেষ
ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম বাড়বে না, আতঙ্কিত হয়ে কেনাকাটার প্রয়োজন নেই -বাণিজ্যমন্ত্রী মাদারীপুরে জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: পার্বত্যমন্ত্রী মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে এমপি জাহান্দার আলী জাহান বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার হস্তান্তর ও বিক্রয়মূল্য প্রত্যাবর্তন সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রাণিসম্পদ খাতের উন্নয়নে কাজ করছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জনগণ সব ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তুত

admin
হালনাগাদ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ  বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া মধ্যবর্তী নির্বাচনের জন্য বিদেশে বসে যতই ষড়যন্ত্র করুন না কেন নির্ধারিত সময়ের আগে কোন জাতীয় সংসদ নির্বাচন হবে না বললেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ঢাকা মহানগর দক্ষিণ বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের উদ্যোগে আয়োজিত ‘ দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন এবং তার সুফল ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়া ও তার ফেরারি পুত্র তারেক রহমান যুক্তরাজ্যের লন্ডনে বসে একের পর এক ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল ও মধ্যবর্তী নির্বাচনের ধোঁয়া তুলছেন। তারা বিদেশে বসে যতই ষড়যন্ত্র করুন না কেন, ২০১৯ সালের আগে দেশে কোন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে না।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মায়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর দেশের মানুষের আস্থা রয়েছে। জনগণ বিএনপি-জামায়াতের যে কোন ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য প্রস্তুত।

ঢাকা মহানগর দক্ষিণ বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সভাপতি মো. শাহ জালাল পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের দফতর সম্পাদক শহিদুল ইসলাম মিলন, কৃষি বিষয়ক সম্পাদক প্রকৌশলী লুৎফর রহমান ও বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সভাপতি মো. জহির উদ্দিন মবু।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভিত্তিতে অনুষ্ঠানের সুফল তুলে ধরেন। তিনি বলেন, দলীয়ভিত্তিতে ¯’ানীয় সরকার নির্বাচন করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। কেননা, এ নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা দলীয়ভিত্তিতেই অনুষ্ঠিত হয়ে থাকে।

এ বিষয়ে তিনি বলেন, নির্বাচনের ফলাফল ঘোষণার সময়ও দেখা যায়, গণমাধ্যম দলীয় পরিচয়ের ভিত্তিতেই ফলাফল তুলে ধরে।মায়া বলেন, নির্বাচনে প্রার্থীরাও দলীয় পরিচয়েই নির্বাচনী প্রচারণা চালান। অথচ নির্বাচনে জয়লাভের পরই তারা নির্দলীয় বলে পরিচয় দেন । তিনি বলেন, স্থানীয় সরকারের আরো একটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো, আদালতে মামলা করে দীর্ঘদিন নির্বাচন বন্ধ রাখা।

দলীয়ভিত্তিতে এ নির্বাচন অনুষ্ঠিত হলে এ সমস্যা থাকবে না। কেননা, সকল স্থানীয় নির্বাচন এক সময়ে অনুষ্ঠিত হবে। আর সময়-সীমার মধ্যে নির্বাচন অনুষ্ঠিত না হলে প্রশাসক নিয়োগ দেয়া হবে।মায়া বলেন, প্রার্থীরা দলীয় প্রতীকে নির্বাচন করতে পারবেন। আবার তারা স্বতন্ত্রভাবেও নির্বাচন করতে পারবেন। আর নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে তাদের কাজ করতে হবে। এতে তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ে যেমন শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে, তেমনি সুশাসনও নিশ্চিত করা সম্ভব হবে।


এ ক্যটাগরির আরো খবর..