× Banner
সর্বশেষ
হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের জানাজা সম্পন্ন খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা, আগৈলঝাড়ায় সচেতনতা বৃদ্ধিতে সভা গৌরনদী প্রেসক্লাবের সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন বিদ্যালয়ের চুরি করা সিলিং ফ্যান ফেরত দিয়ে গেল চোর, সঙ্গে ঝুলছে চিরকুট ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার “কৃষি কার্ড” কৃষি খাতকে স্বাবলম্বী ও স্বয়ংসম্পূর্ণ করে তুলবে – কৃষিমন্ত্রী ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই – স্থানীয় সরকার মন্ত্রী হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত – ধর্মমন্ত্রী

জনগণ চিকিৎসাসেবায় আস্থাহীনতায় ভুগছে : শিল্পমন্ত্রী

admin
হালনাগাদ: শনিবার, ১৬ জুলাই, ২০১৬

স্টাফ রিপোর্টার: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু পরামর্শ দিয়েছেন, বাংলাদেশের চিকিৎসা সেবা সম্পর্কে জনগণ কেন আস্থাহীনতায় ভুগছেন, এর কারণ খুঁজে বের করে এ বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে চিকিৎসকদের প্রতি।

শনিবার ঢাকা মেডিক্যাল কলেজে অ্যালামনি ট্রাস্ট আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন। ঢাকা মেডিক্যাল  কলেজের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডা. মিলন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশে বিশ্বমানের চিকিৎসক ও হাসপাতাল থাকলেও প্রতিবছর হাজার হাজার মানুষ বিদেশে চিকিৎসা সেবা গ্রহণ করছে। বিদেশিরা বাংলাদেশের মেডিক্যাল কলেজে পড়তে আসলেও চিকিৎসার জন্য কেন তারা বাংলাদেশে আসছে না-এ প্রশ্ন রাখেন তিনি।

শিল্পমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে শিল্পসমৃদ্ধ মধ্যম আয়ের এবং ২০৪১ সাল নাগাদ উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য সুস্থ সবল জনগোষ্ঠী প্রয়োজন। স্বাস্থ্য খাতে কাঙ্খিতমানের সেবা নিশ্চিত করে এ ধরনের জনগোষ্ঠী গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বর্তমান সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছে।

আমু বলেন, সরকার গৃহীত উদ্যোগের ফলে দেশে শিশু ও মাতৃ মৃত্যুর হার উল্লেখযোগ্য পরিমাণে কমে এসেছে। মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়ে প্রায় ৭১ বছর হয়েছে। মাতৃ ও শিশু মৃত্যুর হারের ক্ষেত্রে এমডিজি অর্জনে সক্ষমতার স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাউথ-সাউথ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। এসব অর্জনের পেছনে ঢাকা মেডিক্যাল কলেজ অ্যালামনি ট্রাস্টের সদস্যদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এ সময় শিল্পমন্ত্রী চিকিৎসা বিজ্ঞানে অধ্যয়নরত নতুন প্রজন্মের শিক্ষার্থীরা চিকিৎসা সেবার গুণগত মানোন্নয়নে অনুপ্রাণিত হবে বলে আশা প্রকাশ করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ অ্যালামনি ট্রাস্টের চেয়ারম্যান ডা. মো. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর প্রাক্তন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী, সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক এম ইকবাল আর্সনাল, ঢাকা মেডিক্যাল কলেজের পরিচালক বিগ্রেডিয়ার ডা. মিজানুর রহমান ও অধ্যক্ষ মো. ইসমাইল খান।


এ ক্যটাগরির আরো খবর..