‘বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র বিদ্যমান।আমরা জনকল্যাণমূক স্থানীয় সরকার প্রতিষ্ঠা করতে চাই। জেলা পরিষদে নির্বাচিত চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে নবনির্বাচিত চেয়ারম্যানদের উদেশ্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। মানুষের উন্নয়নে কী কী কাজ করা যায় সেটা আপনাদের ভাবতে হবে। ’
প্রধানমন্ত্রী বলেন, অনেকে বিভিন্ন দল থেকে নির্বাচিত হয়েছেন। কিন্তু যখন আপনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছেন তখন আপনার দায়িত্ব সকলের জন্য কল্যাণমূলক কাজ করা। প্রতিটি মানুষ যেন উন্নয়নের ছোঁয়া পায় সে ব্যবস্থাই আমরা নিয়েছি। লাখো শহীদের রক্ত বৃথা যেতে পারে না। বাংলাদেশকে উন্নত করতে হবে। ’