× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

জঙ্গিবাদের মূলহোতারা সন্তানদের মস্তিস্কে ঢোকার চেষ্টা করছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর

admin
হালনাগাদ: শনিবার, ২৮ জানুয়ারী, ২০১৭

মাদারীপুর প্রতিনিধি
রাজধানীর হলি আর্টিজনের জঙ্গি হামলার ঘটনা টেনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, শিক্ষিত-সচ্ছল পরিবারের ৫ জন সন্তান ঠান্ডা মাথায় ২০ জন মানুষকে হত্যা করেছে।বাংলাদেশে যে জঙ্গিবাদ জন্ম নিয়েছে, সেই জঙ্গিবাদের মূলহোতারা সন্তানের মস্তিস্কে ঢোকার চেষ্টা করছে। এ বিষয়ে সকলকে সর্তক থাকতে হবে।

শনিবার সকালে ১৪ কোটি টাকা ব্যয়ে মাদারীপুরে জেলা শিল্পকলা একাডেমীর ৩তলা ভবনের উদ্ধোধন অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী এ কথা বলেন।

আসাদুজ্জামান নূর আরো বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চা প্রয়োজন। যারা গান গাইছেন, কিংবা কবিতা লিখছেন সবাই কিন্তু সংস্কৃতি চর্চা করছেন। আর যারা এগুলো শুনছেন তারা সৃজনশীলতার মধ্যে রয়েছেন। সন্তানকে সংস্কৃতি মনা তৈরী করতে বাবা-মাকে তার সন্তানের প্রতি বিশেষ নজর দিতেও বলছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী।
এ সময় প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান, বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব আকতারী মমতাজ, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ অনেকে।


এ ক্যটাগরির আরো খবর..