× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকান্ডের সাথে বিএনপি-জামায়াতের মদদ

admin
হালনাগাদ: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১৬

কুষ্টিয়া প্রতিনিধিঃ জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকান্ডের সাথে বিএনপি-জামায়াতের মদদ আছে। তা না হলে জঙ্গিদের জন্য তাদের এত মায়াকান্না কেন? বললেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

আজ সোমবার কুষ্টিয়ায় তার নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, বাংলাদেশে জঙ্গি তৎপরতার সাথে বিএনপি-জামায়াতের মদদের প্রমাণ বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের কথাবার্তা। তারাই রাষ্ট্র ও সরকারকে ব্যর্থ করার জন্য পরিকল্পিতভাবে জঙ্গিবাদ ও সন্ত্রাস লালন করছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের জনগণ এই মুহুত্বে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। সরকার যখন জঙ্গি ও সন্ত্রাস দমনে কঠোর পদক্ষেপ নিয়েছে, সে সময় বিএনপি নেতারা জঙ্গির পক্ষে সাফাই গাইছেন।

মতবিনিময় সভায় শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খাঁন, জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলামসহ জেলা আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..