× Banner
সর্বশেষ
টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে – পানি সম্পদ মন্ত্রী নারীর নিরাপত্তা ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর যশোর পল্লী বিদ্যুতের ঝিকরগাছার জোনাল অফিসের ‘অসম প্রেম কাহিনীতে’ ধরা খাচ্ছে গ্রাহক ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন নারী দিবস উপলক্ষে উপকূলের পাঁচ নারী সংগঠনকে সম্মাননা প্রদান

জঙ্গি সাইফুলের বাবাসহ দুই জন নাশকতার মামলায় কারাগারে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭

খুলনা ঃ রাজধানীর পান্থপথে আত্মঘাতি বোমায় নিহত হাফেজ সাইফুল ইসলামের বাবা ইমাম হাফেজ আবুল খয়েরসহ দুই জনকে নাশকতার মামলায় কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে হাজির করা হলে শুনানি শেষে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনার ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিল হোসেন।

কারাগারে পাঠানো অপর ব্যক্তি হলেন, সাইফুলের খেলার সাথী ও সহপাঠি আব্দুল্লাহ বিন মোসাদ্দেক ওরফে সামী।

খুলনার ডুমুরিয়া থানার ওসি মো. হাবিল হোসেন জানান, বুধবার রাতে নোয়াকাঠি এলাকা থেকে আবুল খয়ের ও সামীকে আটক করা হয়। ২০১৫ সালের ১৯ ডিসেম্বরের নাশকতা মামলায় সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, সাইফুলের সহপাঠি সামীর বাবা একজন মুক্তিযোদ্ধা। তার নাম আবু ওবায়েদ মোসাদ্দেক ডিকি। সামী সাইফুলের সঙ্গে খুলনার সিদ্দিকীয়া আলিয়া মাদ্রাসা থেকে দাখিল পাশ করে। এরপর সাইফুল বিএল কলেজে ভর্তি হয়। আর সামী খুলনা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে ডিপ্লোমা করে ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে। পাশাপাশি আরএফএল গ্রুপে চাকরি করে।


এ ক্যটাগরির আরো খবর..