× Banner
সর্বশেষ
সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে – স্পিকার স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী প্রকল্পসমূহের কাজ দ্রুত কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ আইসিটি মন্ত্রীর  সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

থানায় বিস্ফোরণে আটককৃতরা কোনও জঙ্গি গ্রুপের সদস্য নয়

Kishori
হালনাগাদ: বুধবার, ২৯ জুলাই, ২০২০

ঢাকার পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় কোনও জঙ্গি সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে পুলিশ। তারা বলছে, স্থানীয় একটি অপরাধীচক্র কোনও অপরাধ সংগঠনের চেষ্টা করছিল। সে খবর পাওয়ার পর পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসলে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

আজ বুধবার (২৯ জুলাই) পল্লবী থানা ভবন পরিদর্শনের পর এসব কথা বলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়।

কৃষ্ণপদ রায় বলেন, আমাদের বোম্ব ডিস্পোজাল ইউনিট এক্সপার্টরা ডিভাইসগুলো স্টাডি করার পরে এক্সপ্লোসিভ সমৃদ্ধ দুটি ডিভাইস নিষ্ক্রিয় করেছে।

এটা কোনও জঙ্গি সংশ্লিষ্ট হামলার পরিকল্পনার অংশ কি-না জানতে চাইলে কৃষ্ণপদ রায় বলেন, এখন পর্যন্ত প্রাথমিকভাবে মনে হচ্ছে, যাদের আমরা গ্রেপ্তার করেছি তারা কোন জঙ্গি গ্রুপের সদস্য নয়। তারা কোনও না কোনও ক্রিমিনাল গ্রুপের সদস্য। ওজন মেশিনসদৃশ বস্তু যা ছিল সেটার ভেতরেই এই এক্সক্লুসিভগুলো ছিল।

তিনি বলেন, গত রাত ২টার দিকে কালশী কবরস্থানের দিকে পুলিশের একটি টিম যায়। সেখানে একটি সংঘবদ্ধ গ্রুপ সমবেত হয়ে ক্রাইম করার পরিকল্পনা করছে- এমন খবরে পল্লবী থানা পুলিশ সেখানে অপারেশনে গিয়ে রফিকুল ইসলাম, শহীদুল ও মোশারফ নামে তিনজনকে গ্রেপ্তার করে। পরে সেখান থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। একটি ডিভাইস উদ্ধার করা হয় যেটি ওয়েট মেশিনের মতো। ওজন মেশিনের মতো কোনও জিনিস কেন তাদের কাছে থাকবে… সেটা কী প্রশ্ন ওঠায় রাতেই বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়। কিছুক্ষণের মধ্যে বোম্ব ডিসপোজাল ইউনিট থানায় চলে আসে। তারা ওই ডিভাইসটিকে স্টাডি করে। সেটা দেখার পর তারা আরও বিশদভাবে ডিভাইসগুলো খতিয়ে দেখতে আরও কিছু পর্যবেক্ষণ মেশিনসহ আসার জন্য ইউনিটের অন্য সহকর্মীদের খবর দেয়।

তিনি আরও বলেন, তারা যখন আরও পর্যবেক্ষণ মেশিন নিয়ে আসছিল তখন থানার ভেতর একটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণ ঘটার পরে আমাদের চার পুলিশ সদস্যসহ পাঁচ সদস্য আহত হন। পরে এক্সপার্ট টিম এসে পৌঁছানোর পর তারা পুরো এলাকা সিকিউরড করে। এরপর আরও দুটি অবিস্ফোরিত এক্সপ্লোসিভ নিষ্ক্রিয় করে থানা ভবন নিরাপদ করা হয়।

পুলিশের এ কর্মকর্তা বলেন, আমরা এ ব্যাপারে আমরা তদন্ত করছি আমাদের গোয়েন্দা সংস্থা, কাউন্টার টেরোরিজম কাজ করছে। যেহেতু এখানে বোমসদৃশ জিনিস পাওয়া গেছে। সেটা আসলেই এক্সপ্লোসিভ। এসব কেন, কোত্থেকে এলো, কী উদ্দেশ্যে এলো সেটা নিয়ে আমাদের তদন্ত চলছে।  সম্প্রতি দেশজুড়ে জঙ্গি হামলার আশঙ্কায় পুলিশ সদর দপ্তর থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে। সেখানে পুলিশকে টার্গেট করে বা পুলিশ স্থাপনায় হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..