× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

জঙ্গি আস্তানায় বিস্ফোরণ, পুলিশ সদস্য আহত

admin
হালনাগাদ: শনিবার, ১ এপ্রিল, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ মৌলভীবাজার শহরের বড়হাটে তিন দিন ধরে ঘিরে রাখা জঙ্গি আস্তানায় বোমা বিস্ফোরণে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর ১টার দিকে আস্তানার ভেতরে ওই বিস্ফোরণ ঘটে

বিষয়ে মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার মো. রোকনুজ্জামান জানান, জঙ্গি আস্তানায় বিস্ফোরণে কায়সর আহমেদ নামের এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। দ্রুত তাঁকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার

এদিকে মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক পলাশ দত্ত জানিয়েছেন, দুপুরে আহত পুলিশ সদস্যকে হাসপাতালে আনা হয়। বিস্ফোরণে তাঁর গলায় কাচ ঢুকে গেছে। ছাড়া তাঁর শরীরের বিভিন্ন স্থানে স্প্লিন্টারের ক্ষত আছে বলে জানান তিনি

এদিকে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানিয়েছেন, জঙ্গিরা ওই ভবনের ভেতরেই বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। এতে কায়সর নামের এক কনস্টেবল আঘাত পেয়েছেন। তবে তাঁর আঘাত গুরুতর কিছু নয় বলে জানিয়েছেন সিটিটিসি প্রধান

মৌলভীবাজার সদর উপজেলার ফতেপুরে অভিযানের পর শহরের নম্বর ওয়ার্ডের বড়হাট এলাকায় আরেকটিজঙ্গি আস্তানা অভিযান শুরু করে ডিএমপির বিশেষ অস্ত্র কৌশল ইউনিট (সোয়াট) একই সঙ্গে বড়হাট আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে

আজ শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে সোয়াট অভিযান শুরু করে বলে জানিয়েছেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার এসপি রওশনুজ্জামান

অভিযান শুরুর পর থেকে কিছুক্ষণ পরপর গুলির শব্দ পাওয়া যাচ্ছে এবং বেলা সোয়া ১১টার দিকে ওই বাড়ি থেকে একটি বড় বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। ছাড়া বিস্ফোরণের পরপরই ওই বাড়ি থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে

এদিকে, আজ সকাল ৮টা থেকে ঢাকাসিলেট পুরাতন মহাসড়ক পৌর এলাকার নম্বর ওয়ার্ড দিয়ে কাউকে যাতায়াত করতে দেওয়া হচ্ছে না। শহরের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে

মৌলভীবাজার শহরের বড়হাট সদর উপজেলার ফতেপুর এলাকায় দুটি বাড়ি গত বুধবার থেকে ঘেরাও করে রাখেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাড়ি দুটির মালিক লন্ডনপ্রবাসী সাইফুর রহমান


এ ক্যটাগরির আরো খবর..