× Banner
সর্বশেষ
১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে – আইনমন্ত্রী মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজের সাক্ষাৎ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

ছেলেধরা নয়, বলাৎকারের পর শিশুর মাথা কেটে ফেলা হয়

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯

এক শিশুর ছিন্ন মাথাসহ নেত্রকোনা শহরে ধরা পড়া এক যুবকক। সেই যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, শিশু সজিবকে বলাৎকার করার পর ওই যুবক শিশুটিকে হত্যা করেছে।

বুধবার (২৪ জুলাই) দুপুরে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আক্কাস উদ্দিন ভূঁইয়া নেত্রকোনা পুলিশ সুপার কার্যালয়ে গুজব প্রতিরোধে মতবিনিময় সভায় ময়নাতদন্তের রিপোর্টের বরাত দিয়ে এই তথ্য জানান। এসময় তিনি তদন্তে পাওয়া তথ্য জানিয়ে বলেন, ঘাতক যুবক রবিন মাদকাসক্ত ছিল। তিনি শিশুটিকে বলাৎকার করার পর তথ্য গোপন করতে শিশুটিকে গলা কেটে তিন টুকরো করার পর ছিন্ন মস্তকটি অন্যত্র গুম করতে চেষ্টা করছিল।

গত ১৮ জুলাই রবিন হাতে একটি ব্যাগ নিয়ে শহরের বারহাট্টা রোডের হরিজন পল্লীতে মদ খেতে যান। সেখানে এক ঘরে মদ না পেয়ে অন্যঘরে যাওয়ার সময় ব্যাগ থেকে রক্ত পড়তে দেখেন হরিজন পল্লীর লোকজন। তখন তাকে জিজ্ঞেস করলে তিনি সঠিক জবাব দিতে না পারায় ব্যাগ খুলে শিশুর মাথা দেখতে পান স্থানীয়রা। এসময় রবিন মাথাটিসহ দৌড়ে পালানোর চেষ্টা করেন। স্থানীয়রা তার পিছু ধাওয়া করে এবং নিউটাউন এলাকায় অনন্ত পুকুর পাড়ে তাকে ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রবিন নেত্রকোনা শহরের কাটলি এলাকা ও সজিব একই এলাকার রিকশাচালক রইছ উদ্দিনের ছেলে।  পুলিশ সুপার জয়দেব চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও নেত্রকোনা পৌর মেয়র নজরুল ইসলাম খান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পালসহ অন্যরা।

সভায় রাজনীতিক, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন সামাজিক, পেশাজীবীও ধর্মীয় নেতারা অংশ নেন।


এ ক্যটাগরির আরো খবর..