ছেলেকে হত্যার পর নিজের ফাঁসি চাইলেন বাবা

ছেলেকে হত্যার পর নিজের ফাঁসি চাইলেন বাবা
যশোরে নুরুল ইসলাম নামে এক বাবার বিরুদ্ধে নিজ সন্তান রুহুল আমিনকে (১৬) হত্যার অভিযোগ উঠেছে। প্রথমে ইলেকট্রিক শক দিয়ে পরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
রোববার (১৫ মে) গভীর রাতে যশোর সদরের ফতেপুর ইউনিয়নের পূর্ব চাঁদপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তকে বাবাকে আটক করেছে পুলিশ। আটকের পরে পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেছেন তিনি। পরে কান্নাজড়িত কণ্ঠে পুলিশের কাছে বলছে, “আমি আমার ফাঁসি চাই”।
যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান, পারিবারিক কলহের জের ধরে নুরুল ইসলাম ছেলে রুহুল আমিনকে হত্যা করেছে বলে জানতে পেরেছে পুলিশ। ঘটনার দিন রুহুল নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এসময় বাবা নুরুল ইসলাম প্রথমে ছেলের বাম পায়ে বৈদ্যুতিক তার পেঁচিয়ে ইলেকট্রিক শক দেন। এতে মৃত্যু না হলে গলায় গামছা পেঁচিয়ে আধা ঘণ্টা ধরে নির্যাতন করে তাকে হত্যা করেন। খবর পয়ে পুলিশ নুরুল ইসলামকে আটক করে। নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অভিযুক্ত নুরুল ইসলাম বলেন, জমি বিক্রি করে ৪১ লাখ টাকা সংসারের পেছনে খরচ করেছি। এখন পরিশ্রম করতে পারি না। স্ত্রী ও ছেলে মিলে আমাকে অমানষিক নির্যাতন করতো। ছেলেকে হত্যা না করে কোনও উপায় ছিল না। আমি আমার ফাঁসি চাই।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।