× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

ছাত্রীদের উত্ত্যক্তের অপরাধে ষাটোর্ধ্ব বৃদ্ধের কারাদণ্ড

admin
হালনাগাদ: সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭

স্টাফ রিপোর্টার :   রাজধানীর মানিকনগরে এক শিক্ষার্থীকে উত্ত্যক্তের মামলায় সেলিম নামের ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে সাত বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এর বিচারক তানজিলা ইসমাইল এ আদেশ দেন।

রায় প্রদানের সময় অভিযুক্ত বৃদ্ধ সেলিম আদালতে হাজির ছিলেন। তাঁকে সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়।

আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আলী আজগর স্বপন এ বিষয়ে  জানিয়েছেন। তিনি জানান, উত্ত্যক্তের অভিযোগে বৃদ্ধ সেলিমকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে। এ ছাড়া আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা এবং তা দিতে ব্যর্থ হলে আরো এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

মামলার নথি থেকে জানা যায়, রাজধানীর মানিকনগরের একটি শিক্ষা প্রতিষ্ঠানের ফটকের সামনে দাঁড়িয়ে বৃদ্ধ সেলিম প্রতিদিন ছাত্রীদের উত্ত্যক্ত করতেন। ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা বিষয়টি জানতে পেরে একদিন ওই ব্যক্তিকে হাতেনাতে ধরে থানায় সোপর্দ করেন।এ ঘটনায় ২০১৩ সালের ১০ সেপ্টেম্বর রাজধানীর মুগদা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলাটি করেন ওই স্কুলের শিক্ষক। এর পরে ২১ সেপ্টেম্বর বৃদ্ধ সেলিমের বিরুদ্ধে মামলার অভিযোগ গঠন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..