× Banner
সর্বশেষ
জিয়া পরিবারের কাছে আমরা চিরঋণী: সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করেছেন আইনমন্ত্রী গ্রাম আদালতকে জনপ্রিয় করতে তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রম জোরদারের তাগিদ দুর্গম পার্বত্য অঞ্চলে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স – পার্বত্য মন্ত্রী প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বৈঠক শিক্ষামন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত ও মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়ন প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশ সদর দপ্তর পরিদর্শনে ‘এনডিসি কোর্স’র প্রশিক্ষণার্থী কর্মকর্তারা

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা বগুড়া

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১

বগুড়ার ধুনট উপজেলায় দরজা কেটে ঘরে ঢুকে মাদ্রাসার এক ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে আদালতে মামলা হয়েছে। বিচারের নামে প্রতারণার অভিযোগে অভিযুক্তের বাবা সাহেব আলীকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার সকালে মামলাটি থানায় রেকর্ড করে সাহেব আলীকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। মামলার আরজিতে বলা হয়েছে, কিশোরীটি একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী। লিমন মিয়া (২৬) ছয় মাস আগে মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেন। কিন্তু মেয়েটি সাড়া দেয়নি। এতে ক্ষুব্ধ হয়ে মেয়েটিকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতে থাকেন লিমন।

বিষয়টি লিমনের বাবাকে জানানো হলে তিনি ছেলেকে ওই পথ থেকে সরাতে পারেনি। ২০২০ সালের ৭ ডিসেম্বর রাতে মেয়েটি তার পড়ার কক্ষের বিছানায় ঘুমিয়ে ছিল। পাশের কক্ষে ঘুমিয়ে ছিলেন মেয়েটির মা-বাবা। লিমন রাতে ঘরের দরজা কেটে ভেতরে ঢুকে মেয়েটিকে ধর্ষণ করেন। মেয়েটির চিৎকারে পরিবারের লোকজন ওই ঘরে গিয়ে লিমনকে আটক করেন। এ সময় খবর পেয়ে ‘বিচার করার’ কথা বলে লিমনকে ওই বাড়ি থেকে ছাড়িয়ে নিয়ে যান তাঁর বাবা সাহেব আলী। পরে ধর্ষণের শিকার মেয়েটিকে গত ৮ ডিসেম্বর সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে মেয়েটির শারীরিক পরীক্ষার চিকিৎসা সনদে ধর্ষণের আলামত পাওয়া যায় বলে জানায় পুলিশ। পরে লিমনের বাবার পক্ষ থেকে ‘বিচার না পেয়ে’ ছাত্রীর মা বাদী হয়ে ২৮ জানুয়ারি সিরাজগঞ্জ জেলা আদালতে মামলা করেন। ওই মামলায় লিমন মিয়া ও তাঁর বাবা সাহেব আলীকে আসামি করা হয়।

বিচারক মামলাটি আমলে নিয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আদেশ দেন। আদেশ পেয়ে গতকাল রাতেই অভিযান চালিয়ে সাহেব আলীকে বাড়ি থেকে আটক করে পুলিশ।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, আদালতের আদেশে মামলাটি রেকর্ডের পর এজাহারভুক্ত আসামি সাহেব আলীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এই মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..