মানিকগঞ্জে ছাত্রীকে ৩ দিন জমিলা খাতুনের বাসায় আটকে রেখে পালাক্রমে ধর্ষণ প্রাইভেট শিক্ষক রুহুল আমীন রুবেল (৩২) ও তার দুই বন্ধু।
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জামশা ইউনিয়নের বাস্তা গ্রামের চাঁন মিয়ার ছেলে রুহুল আমিন। তার স্ত্রী সন্তান রয়েছে।
গত ৯ জুন কৌশলে জেলা শহরের উত্তর সেওতা এলাকায় কৌশলে জমিলা খাতুনের ভাড়া বাসায় নিয়ে ওই ছাত্রীকে তিন দিন আটকে রেখে প্রাইভেট শিক্ষক রুহুল আমীন ও তার দুই বন্ধু পালাক্রমে ধর্ষণ করেন।
এ ঘটনায় গত ১৬ জুন প্রাইভেট শিক্ষকসহ চারজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন ধর্ষিতা ছাত্রীর বাবা। মামলার নারী আসামিকে গ্রেপ্তারের পর বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
মামলার এজহার ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা গেছে, ধর্ষিতা ছাত্রী ও তার ছোট বোনকে প্রাইভেট পড়াতেন রুহুল আমিন। এক পর্যায়ে ওই ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলেন তিনি।
সম্প্রতি মেয়েটি তার দাদার বাড়ি উপজেলার বাইমাইল গ্রামে বেড়াতে যায়। গত ৯ জুন দাদার বাড়ি থেকে তাকে মোটরসাইকেল করে নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে রুহুল আমীন জেলা শহরের উত্তর সেওতা এলাকায় তার কথিত খালার বাসায় নিয়ে যায়। সেখানে তিন দিন আটকে রেখে মেয়েটিকে ধর্ষণ করে রুহুল আমিন ও তার দুই বন্ধু। এক পর্যায়ে মেয়েটি ফোন করে ঘটনাটি তার পরিবারকে জানায়। পরে পরিবারের লোকজন সেখান থেকে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
এ ঘটনায় মঙ্গলবার (১৬ জুন) মেয়েটির বাবা বাদী হয়ে প্রাইভেট শিক্ষক রুহুল আমিন, দুই বন্ধু ও তার কথিত খালা জমিলা খাতুনকে আসামি করে থানায় মামলা করেন। মামলা দায়েরের পর বুধবার (১৭ জুন) ভোর ৪টার দিকে আসামি জমিলা খাতুনকে (৩৮) জেলা শহরেরে উত্তর সেওতা এলাকার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা সিঙ্গাইর থানার পরিদর্শক (ওসি তদন্ত) আবুল কালাম জানান, ধর্ষিতা ছাত্রীর মেডিক্যিাল পরীক্ষা সম্পন্ন হয়েছে। মামলার চার নম্বর আসামি জমিলা খাতুনকে গ্রেপ্তার করে বুধবার বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। সে ধর্ষণ কাজে সহায়তার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। ঘটনার মূলহোতা প্রাইভেট শিক্ষক রুহুল আমিনসহ অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।