× Banner
সর্বশেষ
যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু! 

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

ছাত্রাবাস সংস্কারের দাবিতে ঘন্টাব্যাপী সড়ক অবরোধে বিএম কলেজের অধ্যক্ষ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
বিএম কলেজের অধ্যক্ষ

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অশ্বিনী কুমার ছাত্রাবাস হল সংস্কারের দাবিতে মঙ্গলবার দুপুরে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। পরে বিক্ষুব্ধরা একই দাবিতে অধ্যক্ষর বাসভবন ঘেরাও করে।

বিএম কলেজের সামনের ব্যস্ততম সড়ক অবরোধের কারণে এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। মহাত্মা অশ্বিনী কুমার ছাত্রাবাসের আবাসিক ছাত্রদের উদ্যোগে আয়োজিত বিক্ষোভে সাধারণ শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থী আবু রায়হান, আরাফাত হোসেন, মাহমুদ হাসান রনিসহ অন্যান্যরা বলেন, অর্ধশত বছর আগে নির্মাণ করা মহাত্মা অশ্বিনী কুমার ছাত্রাবাসটি বসবাসে পুরোপুরি অযোগ্য। জরাজীর্ণ ভবনের ছাদের পলেস্তারা খসে প্রায়ই শিক্ষার্থীরা আহত হচ্ছে। দুই সপ্তাহ আগে গভীররাতে ছাদের পলেস্তারার বিশাল একটি অংশ ধসে পরে ঘুমন্ত দুই শিক্ষার্থী আহত হয়।

এমন ঘটনা অবিরতভাবে ঘটলেও কলেজ কর্তৃপক্ষ ছাত্রাবাস সংস্কারের কোন উদ্যোগ নেয়নি। তাই নির্বিঘেœ পড়াশুনা করতে অবিলম্ভে ছাত্রাবাস সংস্কার বা নতুনভাবে আধুনিক সুবিধা সম্বলিত ভবন নির্মাণের জন্য শিক্ষার্থীরা দাবি করেন।

বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, শিক্ষার্থীদের দাবি সম্পূর্ণ যৌক্তিক। কিন্তু হল সংস্কার বা নতুন ছাত্রাবাস নির্মাণের দায়িত্ব শিক্ষা প্রকৌশল অধিদফতরের। তাই শিক্ষা প্রকৌশল বিভাগকে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য ইতোমধ্যে কলেজ প্রশাসন অনুরোধ করেছে। এই বিষয়ে কলেজ প্রশাসন খুবই আন্তরিক বলেও তিনি উল্লেখ করেন।


এ ক্যটাগরির আরো খবর..