× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

আঞ্চলিক প্রতিনিধি

ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি

বাংলাদেশের ইসলামী রাজনৈতিক ছাত্র সংগঠন ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রশিবিরের আয়োজনে বৃহস্পতিবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে বর্ণ্যাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আকবর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী, বাংলাদেশ মজলিসে মুফাচ্ছিরিন কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. বায়েজিদ শরীফ, পৌর জামায়াতের সভাপতি আলহাজ মাওলানা হাফিজুর রহমান, জেলার নেতা আমিনুল ইসলাম সবুজ, গৌরনদী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. সাইফুল ইসলাম স্বজল, সেক্রেটারী মো. মাইনুল ইসলাম পলাশ, পৌর ছাত্রশিবিরের সভাপতি আবদুল মুমিন, সেক্রেটারী সিয়াম মাহমুদ, আগৈলঝাড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. কাইফুর রহমান, সেক্রেটারী মো. আকাশ আহমেদ, উজিরপুর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. গোলাম কিবরিয়া টিপু, সেক্রেটারী মশিউর রহমন, বাবুগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সৌরভ সরদার, সেক্রেটারী গোলাম রাব্বী, বানারীপাড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আরিফুল ইসলাম, সেক্রেটারী হাফেজ মেহেদী হাসান প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..