× Banner
সর্বশেষ
ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম বাড়বে না, আতঙ্কিত হয়ে কেনাকাটার প্রয়োজন নেই -বাণিজ্যমন্ত্রী মাদারীপুরে জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: পার্বত্যমন্ত্রী মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে এমপি জাহান্দার আলী জাহান বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার হস্তান্তর ও বিক্রয়মূল্য প্রত্যাবর্তন সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রাণিসম্পদ খাতের উন্নয়নে কাজ করছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ছাত্রশিবিরের দুই নেতা গ্রেফতার

admin
হালনাগাদ: সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫

চট্টগ্রাম প্রতিনিধিঃ  নাশকতার পরিকল্পনার অভিযোগে নগরীর বাকলিয়ায় চট্টগ্রাম মহানগর শাখা ছাত্রশিবিরের দুই শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার ভোরে বাকলিয়ার রসুলবাগ আবাসিক এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দু’জনের মধ্যে আছেন ইসমাইল হোসেন (৩০) এবং শাহদুর রশিদ (২৯)।  ইসমাইলের বাড়ি সাতকানিয়ায়।  তিনি ২০১১-২০১২ সালে চট্টগ্রাম মহানগর (উত্তর) শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

শাহদুরের বাড়ি বাঁশখালীতে।  তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রশিবিরের দায়িত্বশীল পদে আছেন বলে জানিয়েছেন ওসি।

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, গ্রেপ্তার হওয়া দু’জন শিবিরের উচ্চপর্যায়ের সংগঠক।  তাদের কাছ থেকে বিজ্ঞান কলেজ, খাস্তগীর সরকারি উচ্চ বিদ্যালয়সহ এরকম বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম এবং সেখানে টাকা বিতরণের নথিপত্র পাওয়া গেছে।

ইসমাইলের বিরুদ্ধে কোতয়ালি থানায় নাশকতার অভিযোগে চারটি মামলা আছে।  শাহদুরের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ২২ টি ‍মামলার তথ্য এ পর্যন্ত পুলিশ পেয়েছে।

তাদের নাশকতার পরিকল্পনার অভিযোগে গত সপ্তাহে বাকলিয়া থানায় দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে ওসি জানান।


এ ক্যটাগরির আরো খবর..