× Banner
সর্বশেষ
রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে – আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের প্রয়াণ দিবস আজ আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ এপ্রিল (১৬ বৈশাখ) বৃহস্পতিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

গৌরনদী পৌরসভা উপ-নির্বাচনে সংঘর্ষ ওয়ার্ড ছাত্রলীগ সভাপতিকে কুপিয়ে হত্যা চেস্টা

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ২৬ জুন, ২০২৪
ছাত্রলীগ সভাপতিকে কুপিয়ে হত্যা চেস্টা

ছাত্রলীগ সভাপতিকে কুপিয়ে হত্যা চেস্টা।  বরিশালের গৌরনদী পৌরসভা উপ-নির্বাচনে মোবাইল ফোন মার্কার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীনের সমর্থকরা ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মাসুম সরদারকে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর জখম করেছে। মূমূর্ষ অবস্থায় মাসুমকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এসময় উত্তেজিত জনতা পাল্টা হামলা চালিয়ে কিশোর গ্যাংয়ের সদস্য সোহান খানকে পিটিয়ে আহত করে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কাসেমাবাদ হাই মার্কেট থেকে ভোট কয়েকজন সঙ্গী নিয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে যাচ্ছিলেন ছাত্রলীগ নেতা মাসুম। এসময় কিশোর গ্যাংয়ের সদস্য সোহান খান ও মিদুল সরদারের নেৃতত্বে মোবাইল ফোন মার্কার বহিরাগত সমর্থক রাসেল রাঢ়ী, রাজিব রাঢ়ী ১০/১২ নারিকেল গাছ মার্কার সমর্থক মাসুমকে কুপিয়ে হত্যা চেষ্টা চালায়। এ ঘটনা ছড়িয়ে পরলে উত্তেজিত জনতা ধাওয়া করে সোহান খানকে পিটিয়ে আহত করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।


এ ক্যটাগরির আরো খবর..