× Banner
সর্বশেষ
সরকারকে তিন লক্ষ তিরাশি হাজার আশি ডোজ পোলিও টিকা প্রদান করেছে সিনোভ্যাক ফাউন্ডেশন স্বাধীনতা পদকপ্রাপ্ত নাট্যজন আতাউর রহমানের মৃত্যুতে স্থানীয় সরকার মন্ত্রীর শোক ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ চলচ্চিত্রের সার্টিফিকেশন সনদ সাময়িক স্থগিত যমুনা সেতুর ডেক সংস্কার ও পরিত্যক্ত রেল লেন সচল করতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং সিসিসিসি-সিআরবিসি জেভি’র মধ্যে চুক্তি স্বাক্ষরিত কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা সামাজিক স্থিতিশীলতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তথ্যমন্ত্রীর তরুণদের দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে -শিক্ষামন্ত্রী ডিএসসিসি ও নারায়ণগঞ্জে জলাবদ্ধতা নিরসনে স্থানীয় সরকারের জরুরি উদ্যোগ -এলজিইডি প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কালকিনিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

ডেস্ক

ছাত্রলীগ নেতার বাড়ীতে হামলায় বাঁধা দেওয়ায় তথ্য উপদেষ্টার বাবার ওপর হামলা

Kishori
হালনাগাদ: সোমবার, ৩১ মার্চ, ২০২৫
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

উপজেলা  ছাত্রলীগের সহ-সভাপতির বাড়ীতে হামলায় বাঁধা দেওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুল রহমান বাচ্চুর ওপর হামলার ঘটনা ঘটেছে।

রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় লক্ষ্মীপুরের রামগঞ্জের নিজ গ্রাম নারায়ণপুর মোল্লা বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে রাত সাড়ে ১০টার দিকে উপজেলা শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভ কর্মসূচি থেকে আন্দোলনকারীরা হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এর আগে, সন্ধ্যায় উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের বাড়িতে হামলার শিকার হন মাহফুজের বাবা। তিনি ইছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী মঞ্জু বাড়িতে এসেছেন এমন খবরে তার বাড়িতে হামলা চালায় বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় মাহফুজের বাবা বাচ্চু মোল্লা বাধা দেন। বাচ্চু ও মঞ্জু সম্পর্কে চাচা ভাতিজা। হামলায় বাধা দেওয়ায় একটি পক্ষ ক্ষিপ্ত হয়ে বাচ্চুর ওপর হামলা করে। এতে তিনি হাতে আঘাত পান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি বাড়িতে আছেন।

উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী মঞ্জু বলেন, রাজনীতি করে কখনও কারও ক্ষতি করিনি। এরপরও পালিয়ে বেড়াতে হচ্ছে। অসুস্থ মাকে দেখতে বিকেলে বাড়িতে আসি। খবর পেয়ে বিএনপির লোকজন বাড়িতে হামলা করে। আমি এর আগেই বাড়ি থেকে বের হয়ে যাই। তখন বাচ্চু কাকা হামলাকারীদের বাধা দিতে গিয়ে হামলার শিকার হন।

এ বিষয়ে জানতে চাইলে আজিজুর রহমান বাচ্চু মোল্লার মোবাইল ফোনে কল দিলে পরিবারের এক সদস্য কল রিসিভ করে বলেন, বাচ্চু মোল্লা এখন ভালো আছেন। বাড়িতেই রয়েছেন।

এ ব্যাপারে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, বাচ্চু মোল্লার বাড়ির সামনে দুটি পক্ষ ঝামেলায় জড়ায়। তখন তিনি উভয়পক্ষকে শান্ত করার চেষ্টা করে। কিন্তু একটি পক্ষ ক্ষিপ্ত হয়ে তাকে আঘাত করে। হাতে আঘাত পেলে তাকে হাসপাতাল নিয়ে চিকৎসা করানো হয়। আমিও হাসপাতাল গিয়েছি। তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। তবে থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..