× Banner
সর্বশেষ
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী

ছাত্রদলের তালা ঢাবির বিভিন্ন একাডেমিক ভবনে

admin
হালনাগাদ: রবিবার, ২৪ জুলাই, ২০১৬

স্টাফ রিপোর্টার: অর্থ পাচার মামলায় তারেক রহমানের বিরুদ্ধে সাত বছরের কারাদণ্ডের রায়ের প্রতিবাদে কেন্দ্রীয় সংসদের ডাকা ধর্মঘটের সর্মথনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন একাডেমিক ভবনে তালা দিয়েছে জাতীয়তাবদী ছাত্রদল।

রোববার ভোরে এ তালা দেওয়া হয়। এরপর সকাল ৭টার দিকে তালাগুলো ভেঙে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা গেছে, ধর্মঘটের সর্মথনে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, এনেক্স ভবন, মোকাররম ভবন বিজ্ঞান ভবন, প্রক্টর অফিস ও বিভিন্ন বিভাগের ডিন অফিসে তালা দেয় ছাত্রদল কর্মীরা। অন্যদিকে কলা ভবন ও সামাজিক বিজ্ঞান ভবনের তালাসমূহে সুপার গ্লু দেওয়া হয়। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন তালাগুলো ভেঙে দেয়।

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক আক্তার হোসেন বলেন, ‘ধর্মঘটের সমর্থনে সকালে আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের সামনে অবস্থান নিয়েছি। প্রক্টর অফিস, বিভিন্ন বিভাগের ডিন এবং একাডেমিক ভবনগুলোতে তালা দিয়েছি।’

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ জানান, ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ভবনে তালা দিয়েছে। সকালে সেগুলো ভেঙে দেওয়া হয়েছে।

এদিকে ছাত্রদলের ধর্মঘট থাকলেও পূর্বঘোষিত বিভিন্ন বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা এবং ক্লাসসমূহ অনুষ্ঠিত হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

অন্যদিকে ধর্মঘটের সর্মথনে শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে কার্জন হলে পোস্টার লাগানোর সময় ছাত্রদলের এক নেতাকে ধরে পুলিশে দেয় ছাত্রলীগ।


এ ক্যটাগরির আরো খবর..