বগুড়ায় স্কুল ছাত্রকে মারপিট করে মোবাইল ছিনতাই

বগুড়ায় স্কুল ছাত্রকে মারপিট করে মোবাইল ছিনতাই
অনিষা ঘোষ, বগুড়াঃ  বগুড়ায় চেলোপাড়ায় করতোয়া মাল্টিমিডিয়া স্কুলের ৫ম শ্রেনীর এক ছাত্রকে মারপিট করে মোবাইল ছিনতাই করে নিয়েছে একদল সন্ত্রাসী। আহত স্কুল ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে পুলিশ এক ছিনতাইকারী কে গ্রেফতার করছে।
জানা গেছে, বগুড়া শহরের উত্তর চেলোপাড়া এলকার সাংবাদিক গোলজার রহমান মিঠুর ছেলে করতোয়া মাল্টিমিডিয়া স্কুলের ৫ম শ্রেনীর ছাত্র মাহিন(১০) ৯ এপ্রিল  বৃহস্পতিবার সকাল অনুমান ৯ টার  তার চেলোপাড়ায় নিজ বাসার সামনে তার ছেলে এন্ডুয়েট মোবাইল হাতে নিয়ে গেম খেলতেছিল এমন সময় চেলোপাড়ার চিহৃিত ছিনতাইকারী  খলিল তার ছেলে মাহিন এর হাত থেকে মোবাইলটি কেড়ে নেওয়ার জন্য চেস্টা করে মহিন মোবাইল না দিলে তাকে শরীরে এলোপাতারি ভাবে মারপিট করে আহত করে মোবাইলটি কেড়ে নিয়ে চলে যায়। স্থানীয় লোকজন শিশু মহিনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দিয়ে বাসায় পৌঁছে দেন।
এ ব্যাপারে মহিনের বাবা গোলজার হোসেন মিটু বগুড়া সদর থানায় অভিযোগ দিলে থানার অফিসার ইনচার্জ(ওসি) এসএম বদিউজ্জামানের নেতৃত্বে থানা পুলিশ তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে অভিযুক্ত খলিল পকেটমার কে আটক করে থানায় নিয়ে আসেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।