পাটকেলঘাটায় একই রাতে দু’টি দোকানে দূর্ধর্ষ চুরি

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধি ॥
পাটকেলঘাটা সিও অফিস রোডের দু’টি দোকানে দূর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। এসময় চোর সিন্ডিকেটের সদস্যরা নগদ অর্থসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সুত্রে জানা যায়, পাটকেলঘাটা সিও অফিস রোডের ব্যবসায়ী জগন্নাথ সাধুর প্রিয়া এন্টার প্রাইজে ও দ্বীন বন্ধু সাধুর প্রদীপ এন্টার প্রাইজের দোকানে গতকাল গভীর রাতে চোর সিন্ডিকেটের সদস্যরা অভিনব কায়দায় দোকান ঘরের মধ্যে প্রবেশ করে ব্যবসায়ী প্রতিষ্ঠানে থাকা প্রদীপ এন্টার প্রাইজের সিন্দুকের তালা ভেঙ্গে নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা ও প্রিয়া এন্টার প্রাইজে বিভিন্ন প্রকারের প্রায় ৩০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। উক্ত রোডের পাহারাদাররা চুরির বিষয়ে জানেন না বলে জানা যায়। এ ঘটনায় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।