দিনাজপুরে জাতীয় পিঠা ও লোক সংস্কৃতি উৎসবে স্টল বরাদ্দ নিয়ে গালি গালাজসহ হুমকি প্রদান করায় জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মিন আরা পারভীনের বিরুদ্ধে থানায় জিডির পর এবার মানববন্ধন করেছে নারী উদ্যোক্তারা।
বৃহস্পতিবার সকালে (১ ফেব্রুয়ারী) দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সুষ্ঠ তদন্ত করে শাস্তির দাবীতে মানববন্ধন করেন নারী উদ্যোক্তারা।
এরআগে বুধবার (৩১ জানুয়ারী) তার বিরুদ্ধে জিডি করেন নারী উদ্যোক্তা মানতাসা । তারও আগে গত ২৮ জানুয়ারী কালচারাল অফিসার মিন আরা পারভীনের বিরুদ্ধে জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত অভিযোগ করেন নারী উদ্যোক্তারা।
মানববন্ধনে তারা নারী উদ্যোক্তারা বলেন, দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় শিল্পকলা একাডেমি চত্ত্বরে আগামী ৩১জানুয়ারী থেকে ২ ফেব্রুয়ারী পর্যন্ত তিনদিন ব্যাপী জাতীয় পিঠা ও লোক সংস্কৃতিক উৎসব শুরু হচ্ছে। জাতীয় পিঠা ও লোক সংস্কৃতিক উৎসবের জন্য ২২ স্টলের মধ্যে ১৮টি বরাদ্দ দেয়া হয়েছে “দিনাজপুর উদ্যোক্তা বর্গ”নামের একটি গ্রুপের অনুকুলে বরাদ্দ দেয়া হয়েছে ১৮টি স্টল ও অনলাইন শপিং গ্রুপের অনুকুলে বরাদ্দ দেয়া হয়েছে ৪টি স্টল। “আমরা উত্তর বঙ্গের উদ্যোক্তা” গ্রুপসহ অন্যান্য একাধিক গ্রুপ আবেদন করলেও কোন স্টল বরাদ্দ পাননি।
এ ব্যাপারে “আমরা উত্তর বঙ্গের উদ্যোক্তা” গ্রুপ দিনাজপুর জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করি। অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, দিনাজপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মিন আরা পারভীন সরকারি নিয়ম উপেক্ষা করে ২হাজার টাকা করে নিয়ে স্টল বরাদ্দ দিয়েছেন। এতে করে অন্যান্য উদ্যোক্তাদের জীবন সংগ্রামকে নিরুসাহিত করা হয়েছে। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী ক্ষমতায়নের উপর গুরুত্ব আরোপ করেছেন।
অভিযোগকারীরা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মিন আরা পারভীনের সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে দুই /একজন উদ্যোক্তা বর্গের মধ্যে স্টলের বরাদ্দ সীমাবদ্ধ না রেখে উপযুক্ত উদ্যোক্তাদের মধ্যে স্টল বরাদ্দ দেয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেক গ্রহণের দাবী জানাই। একই সঙ্গে আমরা এই ঘটনার সুষ্ঠ তদন্ত করে প্রয়োজণীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য জেলা প্রশাসকের সু-দৃষ্টি কামনা করছি
নারী উদ্যোক্তা ফাতেমা বেগম মুক্তি বলেন, জেলা প্রশাসনে অভিযোগ করায় ও বিভিন্ন অনলাইনে প্রচার হওয়া ৩০ জানুয়ারী বিকেল ৩ টা ৩৭ মিনিটে কালচারাল অফিসার মিন আরা পারভীন তার ব্যবহারীত ০১৭১৪৫৬৯৯৪১ হতে আমার হ্যবহৃত ০১৭৮০৮৪৬৫৫১ নাম্বারে কল করে গালিগারাজসহ বিভিন্ন প্রকার হুমকি প্রদান করেন। এতে নিজের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে কোতয়ালী থানায় জিডি করি। যার জিডি নং ২২২৩, তারিখ ৩১.০১.২০২৪ ইং।
এসময় উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা ফাতেমা বেগম মুক্তি, মানতাশা রহমান, আশা মনি, সাথী, রাকিব হোসেন, বাপ্পি সহ অনেকে ।




