× Banner
সর্বশেষ
জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার ও প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেঁচে থাকবেন মানুষের অনুপ্রেরণা হয়ে বিমানবন্দর এলাকায় দুর্ঘটনা মোকাবিলায় যৌথ উদ্যোগ স্পিকার-ডেপুটি স্পিকারকে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর বেগম জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রকাশ সংসদে স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারেনা -তারেক রহমান

নিউজ ডেস্ক

লন্ডনের কিংস কলেজের ছাত্র সংসদের সভাপতি ভারতের ইয়াসির খান

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৩০ মার্চ, ২০২২
কিংস কলেজের ছাত্র সংসদের সভাপতি

লন্ডনের কিংস কলেজের ছাত্র সংসদের সভাপতি নির্বাচিত হয়ে কার্যত ইতিহাস তৈরি করেছেন উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের ২১ বছর বয়সী যুবক মোহাম্মদ ইয়াসির খান। ১৪৯ বছরের ইতিহাসে তিনিই প্রথম ভারতীয় যিনি KCLSU-এর এই পদে প্রথমবারের জন্য নির্বাচিত হয়েছেন৷

ইয়াসির জানিয়েছেন, কিংস কলেজে ছাত্র ইউনিয়নের নেতৃত্ব দিতে পেরে উচ্ছ্বসিত “এটি এমন একটি সময় যখন KCL (King’s College London)-এর শিক্ষার্থীরা কোভিড-১৯ মহামারী থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসছে। আমি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার জন্য উন্মুখ।”

জানা গিয়েছে যে, ইয়াসির অন্তররাষ্ট্রীয় সম্পর্ক নিয়ে অধ্যয়ন করছেন। তিনি বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র। তবে, বর্তমানে তিনি ১৫০ টি দেশের প্রায় ৪০ হাজার শিক্ষার্থীকে নেতৃত্ব দেবেন।

KCL-এ ইয়াসির প্রাথমিকভাবে স্নাতকদের জন্য প্রাক্তন ছাত্রদের কার্ড পুনরায় চালু করার পাশাপাশি, KCL অ্যাফিলিয়েশনগুলিতে বিনামূল্যে স্যানিটারি পণ্য সরবরাহ করা, ফি মকুব, বার্ষিক ফি গুলির জন্য একটি কিস্তি প্রোগ্রাম চালু এবং KCL-এর বাসস্থানের ভাড়া কমানোর কাজে তৎপর হতে চান বলে জানা গিয়েছে।

লখনউ ইউনিভার্সিটি থেকে আইন নিয়ে পড়াশোনা করা ইয়াসিরের ছোট ভাই জায়েদ খান এই প্রসঙ্গে জানান, তার দাদাকে যুক্তরাজ্যের এমন একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানের ছাত্র ইউনিয়নের নেতৃত্ব দিতে দেখে খুব ভালো লাগছে।

ইয়াসিরের বাবা মোহাম্মদ নাসির খান একজন ব্যবসায়ী। তিনি বলেন, “আমার ছেলে নেতা হওয়ায়র পেছনে নিজের আবেগকে এগিয়ে নিয়ে গেছে। ইয়াসির কলেজে পরিচিত ছিল এবং এখন সে যুক্তরাজ্যে আমাদের শহরকে গর্বিত করেছে। আমি খুব গর্বিত এটা জেনে যে প্রথম ভারতীয় হিসেবে সে এই পদে পৌঁছেছে।


এ ক্যটাগরির আরো খবর..