× Banner
সর্বশেষ
বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঝিনাইদহে ৮ বছরের কণ্যা শিশুকে যৌনহয়রানির অভিযোগে মুদি দোকানি আটক বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  দুই বছর ধরে বন্ধ মাদারীপুর নার্সিং কলেজের নির্মাণ, পালিয়েছে ঠিকাদার মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়েছে আটক নারী আসামি, দায়িত্বরত এসআই ও কনস্টেবল প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন বিরামহীন একটানা বৃষ্টিতে পাইগাছার জনজীবন বিপর্যস্ত পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ আগৈলঝাড়ায় থানায় হামলার মামলায় আসামি সাড়ে তিনশ, গ্রেফতার ১৮

ছাতকে প্রতিপক্ষের হামলায় আহত, সানির মৃত্যু

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২ মে, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Death-in-an-opponents-attack.jpg

ছাতক প্রতিনিধিঃ ছাতকে প্রতিপক্ষের হামলায় আহত সানি সরকারের (২৪) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সানি ছাতক শহরে বিকাশ কোম্পানীতে চাকুরীর সুবাদে শহরের মন্ডলীভোগ-ঘোষবাড়ি এলাকার পিতা-মাতাকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করতো। সে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার নারাইচ গ্রামের কাজল কান্তি সরকারের পুত্র।

গত বুধবার সন্ধ্যায় মোবাইল ফোনে সানি সরকারকে পৌরসভা কার্যালয় সংলগ্ন রাস্তায় ডেকে নিয়ে লোহার পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন। তাকে প্রথমে ছাতক উপজেলা সদর হাসপাতাল ও পরে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার পরদিন বৃহস্পতিবার নিহত সানির পিতা কাজল কান্তি সরকার বাদী হয়ে ৪জনের নাম উল্লেখসহ আরো ৮/১০ জন অজ্ঞাতনামা আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের দায়ের করেন। এদিকে, চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে সানি সরকারের তার মুত্যু হয়।

এবিষয়ে পুলিশ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন থানার ওসি শেখ মো. নাজিম উদ্দিন। এই হামলার ঘটনায় নাইম আহমদ (২০) নামের এক যুবককে আটকের পর গ্রেফতার দেখানো হয়েছে। সে শহরের বাগবাড়ী আবাসিক এলাকার ইসলাম উদ্দিনের পুত্র।


এ ক্যটাগরির আরো খবর..