× Banner
সর্বশেষ
দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র শার্শার বাগআঁচড়া এলাকায় র‍্যাবের অভিযানে ৩০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের ২৬ কিলোমিটার সড়কে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন ঝিনাইদহে ভ্যানের ধাক্কায় পথচারী নিহত বিয়ের স্বীকৃতির দাবীতে প্রেমিকার বাড়ীতে প্রেমিকের অনশন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সাথে UNOPS-এর প্রতিনিধি দলের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড বিজয়ী শ্রেষ্ঠ শিল্পী পুষ্পিতা’র সংবর্ধনা

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ৬ মার্চ, ২০২৩
পুস্পিতা

গতকাল রোববার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে  চ্যানেল আই মিউজিক অ্যওয়ার্ড বিজয়ী শ্রেষ্ঠ সংগীত শিল্পী নুজহাত সাবিহা পুষ্পিতা’র সংবর্ধনা এবং একক সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী সেলিমা খাতুন। বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুস সবুর মন্ডল এবং বিশিষ্ট সুরকার ও সংগীত পরিচালক লোকমান হাকিম। বক্তব্য রাখেন পুষ্পিতা ফ্যান ক্লাবের সভাপতি রোটারীয়ান রাকীবুল হাসান খোকন।  সভাপতিত্ব করেন এস এম আমজাদ হোসেন দীপ্তি।

অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পীকে ফুলের শুভেচ্ছা এবং উত্তরীয় পরিয়ে দেন। বিশেষ অতিথি পুষ্পিতার হাতে ক্রেষ্ট তুলে দেন

প্রধান অতিথি বলেন “মানবিক, মননশীল দেশপ্রেমিক নবীন প্রজন্ম গঠনে সংগীত চর্চার গুরুত্ব অপরিসীম। সংগীত নবীন প্রজন্মকে অপসংস্কৃতির চর্চা থেকে দুরে রেখে সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের বিকাশ ঘটায়”। আকাশ সংস্কৃতির এই যুগে শুদ্ধ সংগীত প্রসারে পুষ্পিতা অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। শুদ্ধ সংগীত প্রসারে পুষ্পিতা’র মত গুণী শিল্পীদের পৃষ্ঠপোষকতা প্রদানের জন্য আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে আব্দুস সবুর মন্ডল বলেন “বাংলার সংস্কৃতি শেকড় থেকে সরে গিয়ে পাল্টে যাচ্ছে সুর, লয় সঙ্গীতেও। এমনি এক ক্রান্তিকালে পুষ্পিতার শ্রেষ্ঠ শিল্পীর পুরস্কার প্রাপ্তি নিঃসন্দেহে ভাল খবর”। দেশের গন্ডী পেরিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলেও পুষ্পিতা খ্যাতি ছড়িয়ে পড়ার প্রত্যাশা রাখেন তিনি।

বিশিষ্ট সুরকার ও সংগীত পরিচালক লোকমান হাকীম আকাশ সংস্কৃতির এই যুগে পুষ্পিতাসহ সকল শিল্পীদের কন্ঠে দেশীয় শুদ্ধ সংগীত লালন করার উপর গুরুত্বারোপ করেন।

পুষ্পিতা ফ্যান ক্লাবের সভাপতি রোটারীয়ান রাকীবুল হাসান খোকন সুস্থধারার সংস্কৃতি বিকাশে পুষ্পিতারমত গুণী শিল্পীদের এগিয়ে আসার আহবান জানান।


এ ক্যটাগরির আরো খবর..