× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

চেয়ারম্যানের সহায়তায় গা ঢাকা দিয়েছে ধর্ষক

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬

রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়ন’র বলঞ্চা গ্রাম। ইউনুস আলীর নাবালিকা মেয়ে বলঞ্চা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী বুধবার দুপুরে গ্রামের অনতিদুরে ছাগল চরাতে যায়।একই গ্রামের মৃত আমিনের ছেলে ইলিয়াস কুমতলবে মেয়েটির ছাগলের রশি ধরে ভুট্টা খেতের ভিতর টানতে থাকে। আমিনের কাছে ছাগল চাইতে গেলে মেয়েটিকে কুমনোস্ককামনা পুরণের কু প্রস্তাব দেয়। তাতে রাজি না হলে মেয়েটিকে জোর পুর্বক টানা হেঁচড়া করতে থাকে।

জোর পুর্বক ভুট্টা ক্ষেতের ভিতর নিয়ে যাওয়ার চেষ্টা করে। ধর্ষকের হাতের নখের আঘাতে মেয়েটির শরীরে আঁচড় দাগ পড়ে। চিৎকার শুনে ছুটে এসে মেয়েটিকে উদ্ধার করে তার মা । মেয়ের বাবা ইউনুস আলী ৬নং কাশিপুর ইউনিয়ন চেয়ারম্যান আঃ রউফ’র কাছে সুবিচারের দাবি জানায়। শুক্রবার বিষয়টি সমাধানের কথা জানান চেয়ারম্যান। ইতমধ্যে চেয়ারম্যানের কুপরামর্শে ইলিয়াশ গা ঢাকা দিয়েছে। চেয়ারম্যানের সাথে ছেলের পরিবারের জোর সখ্যতা রয়েছে।

এ ব্যাপারে কাশিপুর ইউপি চেয়ারম্যান আঃ রউফ বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন এটি তেমন কিছু না, সাংবাদিকরা অযথা বাড়াবাড়ি করছেন। ধর্ষকের সুবিচার না করে চেয়ারম্যানের এমন বক্তব্যকে ধিক্কার জানিয়েছেন এলাকার সচেতন । জনমনে প্রশ্ন উঠেছে চেয়ারম্যানের কাছে অসহায় মানুষের সুবিচার পাওয়া নিয়ে। ইউনুস আলী শঙ্কায় রয়েছেন মেয়ের শ্লীলতাহানির সুবিচার পাওয়া নিয়ে।


এ ক্যটাগরির আরো খবর..