× Banner
সর্বশেষ
ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  ফ্রান্স বাংলাদেশের নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই  -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পরিচ্ছন্নতা কর্মীদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে -এলজিআরডি প্রতিমন্ত্রী ছয় মাসের মধ্যে সারা দেশে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রম চালু করা হবে -আইনমন্ত্রী ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে ভুয়া প্রচার বিষয়ে সতর্ক থাকার অনুরোধ

ঠাকুরগাঁওয়ের ইউপি চেয়ারম্যান মুকুলকে ৫০ হাজার টাকা জরিমানা

Kishori
হালনাগাদ: রবিবার, ১২ এপ্রিল, ২০২০
চেয়ারম্যান মুকুলকে জরিমানা

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ  সরকারি নির্দেশ অমান্য করায় ঠাকুরগাঁও সদর উপজেলার মাহাবুব আলম মুকুলকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ শনিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার ১২ নং সালান্দর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান মাহাবুব আলম মুকুল ইউনিয়ন পরিষদের সামনে সরকারি নির্দেশ অমান্য করে মাদকবিরোধী মতবিনিময় সভার নামে জনসমাবেশ করে। এ অভিযোগে সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
জানা যায়, মাদক বিরোধী সভায় সালন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুব আলম মুকুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা: মাজেদুল হক, সাধারণ সম্পাদক আবু দাইয়াম জনিসহ ৮০/৯০ জন মানুষ সেখানে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, একজন জনপ্রতিনিধি হয়েও সরকারি নিয়ম ভঙ্গ করেছে তিনি করোনা মোকাবেলার মধ্যে জনসমাগম করে সভা করেছেন। সেকারনে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সরকারের নিষেধাজ্ঞা সবার কাছে সমান। সবাইকেই নিয়ম নেমেই চলা উচিত।


এ ক্যটাগরির আরো খবর..