× Banner
সর্বশেষ
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী

চেলসি ছেড়ে যাচ্ছেন জন টেরি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০১৬

ইংলিশ প্রিমিয়ারের জায়ান্ট দল চেলসির হয়ে ৬৯৬ ম্যাচ খেলা জন টেরি এ মৌসুমের পরেই ক্লাব ছেড়ে দিচ্ছেন বলে জানিয়েছেন। ইংল্যান্ড জাতীয় দল থেকে ২০১২ সালে অবসর নেওয়া টেরি ২০১৫-১৬ মৌসুম শেষে স্টামফোর্ড ব্রিজের দলকে বিদায় জানাতে পারেন বলে জানান।

এফএ কাপে এমকে ডনের বিপক্ষে ৫-১ গোলের জয় পেয়েছে ব্লুজরা। ম্যাচ শেষে নিজের ক্যারিয়ার নিয়ে বলতে গিয়ে চেলসির অধিনায়ক টেরি জানান, এটাই হবে তার ফুটবল ক্যারিয়ারের শেষ এফএ কাপ। আর শেষ এফএ কাপকে স্মরণীয় করে রাখতে চান বলেও জানান তিনি। তবে, চেলসি ছেড়ে গেলেও ৩৫ বছর বয়সী নতুন কোনো ক্লাবে খেলতে পারেন বলে জানান।

চলতি মৌসুমেই ব্লুজদের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে টেরির। ইংল্যান্ডের হয়ে ৭৮ ম্যাচ খেলা এই তারকা সেন্টারব্যাক জানান, আমি চেলসিতেই সুখি আছি। এখানে থাকতে পারলে আমার জন্য সেটি ভালো সংবাদ হতো। কিন্তু, আমার সাথে চুক্তির মেয়াদ না বাড়ানোর সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে একেবারেই ফুটবলের বাইরে চলে যাবো না। অন্যকোনো ক্লাবের হয়ে খেলতে পারি। কিন্তু, নতুন চুক্তি না হলে ইংলিশ প্রিমিয়ারে এটাই আমার শেষ মৌসুম।

মাত্র ১৪ বছর বয়সে চেলসিতে পাড়ি জমান টেরি। ইংলিশ প্রিমিয়ারে টেরিকে নিয়ে ব্লুজরা মাঠে নামে ৪৭৭ ম্যাচে, যেখানে ৩০২টি ম্যাচে জয়, ১০২ ম্যাচে ড্র আর মাত্র ৭৩ ম্যাচে পরাজয়ের স্বাদ পান তিনি। ব্লুজদের বর্তমান এ দলপতিকে নিয়ে ক্লাবটির জয় ৬৩.৩ শতাংশ আর তাকে ছাড়া ক্লাবটি হেরেছে ৪৭.৭ শতাংশ ম্যাচ। চেলসির হয়ে জন টেরি চারবার প্রিমিয়ার লিগের শিরোপা, পাঁচবার এফএ কাপের শিরোপা, তিনবার লিগ কাপের শিরোপা, একবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা আর একবার ইউরোপা লিগের শিরোপা জিতেছেন।


এ ক্যটাগরির আরো খবর..