বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শায় হারবেষ্ট প্লাস বাংলাদেশের নির্দেশনায় ও চেতনা সংস্থার বাস্তবায়নে পুনুরুজ্জিবিত হল উলাশী খাল পাড়ের ৫০ জন পিছিয়ে পড়া কৃষক। তারা ব্রি-৬২ জাতের একশ দিনের জিবনকালের ধান চাষ করে প্রত্যেক কৃষক লাভবান হয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে উলাশী খাল পাড় মাঠ এলাকায় যশোরের চেতনা সংস্থার উদ্দোগে আয়েজিত ক্রপকাটিং এর শুভ উদ্বোধন কালে উপজেলা কৃষি কর্মকর্তা হিরক কুমার প্রধান অথিতির বক্ত্যব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন ব্রি-৬২ ধানের জাতটি জিং সমৃদ্ধ ও পুষ্টি গুনাগুন ক্ষমতায় অধিক হওয়ায় এবং একশ দিন জীবন কালের এ ধানটি বিঘা প্রতি কুড়িঁ মন ধান ফলানো খুবই সহজ । ধানের চারা যতই ছোট থাকুক না কেন অবশ্যই কুড়ি দিন বয়সের চারা জমিতে রোপন করলেই কাংক্ষিত ফলন নিশ্চিত হওয়া যাবে। তবে পরিচর্যা সাপেক্ষে।
চেতনার নির্বাহী পরিচালক আম্বিয়া শফির সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রপকাটিং ও মাঠ দিবস অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন হারবেষ্ট প্লাস বাংলাদেশ যশোরের এ আর ডি ও মজিবর রহমান, শার্শা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উলাশী ইউপি সদস্য মিলন সহ প্রমুখ। এ সময় ব্রি-৬২ জাতের ধান চাষি ইয়াকুব আলীর জমিতে চাষ করা কুড়ি বর্গ ফুট জমির ধান ক্রপকাটিং করা হয়।