× Banner
সর্বশেষ
শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভা জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ফরিদপুরে লিচু চুরিতে বাধা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ; এলাকায় হামলা-ভাঙচুর জমি নিয়ে বিরোধে সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত ৪ শার্শায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫৪৪ মে.টন সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে – প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার আটক-১

ফরিদপুর প্রতিনিধি(আবু নাসের)

ফরিদপুরে চুরি যাওয়া ২০ লাখ টাকার মধ্যে ১৩ লাখ টাকাসহ আটক-২

ACP
হালনাগাদ: বুধবার, ১৬ মার্চ, ২০২২
টাকাসহ আটক-২

ফরিদপুর সোনালী ব্যাংক থেকে থেকে চুরি যাওয়া ২০ লাখ টাকার মধ্যে ১৩ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা ।
সাংবাদিক সম্মেলনে তিনি জানান, গত ০৬ ফেব্রুয়ারি কোতয়ালী থানার বিল মাহমুদ পুরের মো. নজরুল ইসলাম তার প্রয়াত পিতার পেনশনের ২০ লাখ টাকা প্রধান ডাকঘর থেকে তুলে সঞ্চয় পত্রে জমা রাখার উদ্দেশ্যে সোনালী ব্যাংকের কোর্ট বিল্ডিং শাখায় যান। সেখানে ব্যাংকের এক কর্মকর্তার সাথে কথা বলার ফাকে চুরি যায় ২০ লাখ টাকার ব্যাগটি। এ ঘটনায় কোতয়ালী থানায় মো. নজরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক শামীম হাসান তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে তিন চোরকে সনাক্ত করে খুলনা থেকে মো. ফারুক শেখকে আটক করেন। পরে তার স্বিকারোক্তি মোতবেক বরিশাল থেকে মোহাম্মদ আলী নামের আরেক জনকে আটক করেন।
এসময় তাদের কাছ থেকে মোট ১৩ লাখ টাকা উদ্ধার করা হয়। তিনি জানান, স্বিকারোক্তি মোতাবেক এঘটনায় চারজন জড়িত, অপর দুই জনকে আটকের তৎপরতা চালানো হচ্ছে।
অপরদিকে, দুধর্ষ চোর চক্রের আরো তিন সদস্যকেও আটক করেছে পুলিশ। তাদের নিকট থেকে দুই মোবাইল ফোন উদ্ধার করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..