× Banner
সর্বশেষ
৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে – পানি সম্পদ মন্ত্রী নারীর নিরাপত্তা ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর যশোর পল্লী বিদ্যুতের ঝিকরগাছার জোনাল অফিসের ‘অসম প্রেম কাহিনীতে’ ধরা খাচ্ছে গ্রাহক ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন নারী দিবস উপলক্ষে উপকূলের পাঁচ নারী সংগঠনকে সম্মাননা প্রদান মধুখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চুরি করে মধু খেতে গিয়ে মেহেরপুরের যাদবপুর গ্রামের লিংকন গ্যাড়াকলে

admin
হালনাগাদ: শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুর

চুরি করে মধু খেতে গিয়ে গ্যাড়া কলে পড়েন মেহেরপুরের যাদবপুর গ্রামের এক সন্তানের জনক লিংকন। অবশেষে পার্শ্ববর্তী বাড়িবাঁকা গ্রামের লোকজনের হাতে নাজেহাল হয়ে পরকিয়ার সাথে দ্বিতীয় বিয়ে করতে বাধ্য হলেন।

এতে একপক্ষের সমস্যার সমাধান হলেও অন্যপক্ষ বেঁকে বসেছে। তাই গতরাতে বসে গ্রাম্য সালিস।মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের যাদবপুর গ্রামের খবিরউদ্দিন কুড়নের ছেলে ও বুড়িপোতা ইউপি সদস্য আলমগীর হোসেন লাল্টুর ছোট ভাই লিংকন (২৭)।

তিনি দেড় বছর আগে একই গ্রামের আজিজুলের মেয়ে লাকিকে বিয়ে করেন। সে ঘরে তাদের রয়েছে এক পুত্র সন্তান। সম্প্রতি লিংকনের প্রতিবেশি সোনার মেয়ে ইতি’র বিয়ে হয় একই ইউনিয়নের বাড়িবাঁকা গ্রামের চাকুরী জীবী বকুলের সাথে বিয়ে হয়। এ বিয়ে মেনে নিতে পারেনি লিংকন। তাই প্রেমিকাকে পেতে লিংকন প্রায় রাতে যাতায়াত করতে থাকেন বকুলের বাড়িতে।

বিষয়টি গ্রামের বেরসিক জনতা আঁচ করতে পেয়ে গত ১৩ জানুযারী লিংকনকে আটক করে মারধর করে এবং ৩ লাখ টাকা দেন মোহরে ইতির সাথে লিংকনের বিয়ে দেয়। বিয়ের অনুষ্ঠানে লিংকনের ভাই বুড়িপোতা ইউপি সদস্য আলমগীর হোসেন লাল্টু উপস্থিত ছিলেন।
এদিকে প্রথম স্ত্রী লাকি ও তার পিতা আজিজুলের আপত্তিতে গ্রামের মোড়লদের কাছে বিচার দাবি করলে গতরাতে গ্রামে বিচার বসে। বিচারে লিংকনের পিতা খবিরউদ্দিন কুড়ন উপস্থিত হলেও লিংকন থাকেন অনুস্থিত। শেষ সংবাদ পাওয়া পর্যন্ত সালিস না মেনে নেওয়ায় সালিস সভা আজিজুল ও তার মেয়ে লাকিকে লিংকনের বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেন।
এদিকে এঘটনার প্রেক্ষিতে যাদবপুর গ্রামের যুবনেতা মহিদুল ইসলাম মহিদ বলেন- এ ধরনের কর্মকান্ডে লিংকনের পিতার প্রায় ২ গন্ডা ও ভাই লাল্টু মেম্বরের দু’টি বিয়ে রয়েছে। এতে এলাকার মানুষ আতংক গ্রস্থ হয়ে পড়েছে। সমাজ ও প্রশাসনের কাছে আমরা ঘটনার ন্যায় বিচার দাবি করি


এ ক্যটাগরির আরো খবর..