× Banner
সর্বশেষ
গ্যাস মজুত থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার উত্তোলনে পদক্ষেপ নেয়নি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলন – তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

চীনের সঙ্গেও আমাদের সম্পর্ক জোরদার হচ্ছে

admin
হালনাগাদ: শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ অবকাঠামোসহ অর্থনৈতিক উন্নয়নে চীনের সঙ্গেও আমাদের সম্পর্ক জোরদার হচ্ছে, বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

আজ শনিবার হযরত শাহ জালাল (রা.) আন্তর্জাতিক বিমান বন্দরে চীনের প্রেসিডেন্ট সি জিনপিংকে বিদায় জানানো শেষে সাংবাদিকদেরদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ এ সব কথা বলেন।

চীনের প্রেসিডেন্টের এ সফরে বাংলাদেশ-ভারত সম্পর্কে কোন প্রভাব পড়বে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা যেমন চীনের সঙ্গে কাজ করছি, আবার আমরা ভারতের সঙ্গেও কাজ করছি। আমাদের সবার সঙ্গেই সম্পর্ক রাখতে হবে। একা আমাদের পক্ষে কোনো কিছুই সম্ভব নয়।

চীনের সঙ্গে কাজ করার ক্ষেত্রে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরতে গিয়ে সৈয়দ আশরাফ বলেন, আমরা চীনের সাথে গত পাঁচ-সাত বছর ধরে নিবিড়ভাবে কাজ করছি।

চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরকে সফল দাবি করে জনপ্রশাসন মন্ত্রী বলেন, ‘কত টাকা দিল? কত চাল দিল,কত ডাল দিল,এটা কোনো বিষয় নয়, বিষয়টা হলো কানেকটিভিটি। চীন আমাদের সাথে আছে। এটাই একটা পরিপূর্ণ বিষয়।

মিয়ানমারের সঙ্গে বিরাজমান সমস্যাগুলো চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে কি না- জানতে চাইলে সৈয়দ আশরাফ বলেন, মিয়ানমার আর বাংলাদেশ এক না। আমরা হলাম ভারতবংশীয় অরিজিন।

দীর্ঘদিন পর কমিউনিস্ট চীনের কোনো প্রেসিডেন্টের সফর বাংলাদেশের রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে- এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা এক সিস্টেমে চলে, আমরা এক সিস্টেমে চলি। আমরাও তাদের সিস্টেম নিয়ে সমালোচনা করি না। তারাও আমাদের সিস্টেম নিয়ে সমালোচনা করে না।’


এ ক্যটাগরির আরো খবর..