× Banner
সর্বশেষ
১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী – স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতি শনিবার ‘পাবলিক হিয়ারিং ডে’ পালন করবে ডিএসসিসি প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি – স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে অনলাইনে আবেদনের সময়বৃদ্ধি ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া: ওয়াশিংটন পোস্ট নড়াইলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিক আশ্রয় দিল ভারত

চীনে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১১২

admin
হালনাগাদ: রবিবার, ১৬ আগস্ট, ২০১৫

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের বন্দর নগরী তিয়ানজানে বুধবারের বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। বর্তমানে এ সংখ্যা  ১১২তে গিয়ে দাঁড়িয়েছে।

রোববার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া  জানায়, বুধবারের ওই বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১১২তে গিয়ে ঠেকেছে এবং এ সংখ্যা আরো বাড়তে পারে। দুর্ঘটনাস্থলে এখনও অন্তত ৯৫ জন নিখোঁজ রয়েছেন, যাদের ৮৫ জনই দমকলকর্মী। এ ঘটনায় আহত হয়েছে আরো ৭২১ জন।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বুধবারের বিস্ফোরণে প্রাণক্ষয়ের এই ঘটনা থেকে কর্তৃপক্ষকে শিক্ষা নিতে হবে। এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে শনিবার বাতাসের দিক পরিবর্তনের ফলে বিস্ফোরণস্থলে নতুন করে আগুন জ্বলে ওঠে এবং বিষাক্ত গ্যাস লোকালয়ে চলে আসার শঙ্কা তৈরি হওয়ায় দুটি স্কুলে আশ্রয় নেওয়া স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেয় কর্তৃপক্ষ।   তবে ঠিক কতজনকে সরিয়ে নেওয়া হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি।

তবে সিনহুয়া জানিয়েছে, ওই বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ৬ হাজার ৩শ মানুষ স্থানচ্যূত হয়েছে। বুধবার স্থানীয় সময় রাত সাড়ে এগারোটার দিকে বন্দর নগরী তিয়ানজিনের এক ‘বিপজ্জনক ও রাসায়নিক’ দ্রব্যের  গুদামে পর পর দুটি বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের ধাক্কা ১ কোটি ৫০ লাখ মানুষ অধ্যুষিত শহরের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছিল।


এ ক্যটাগরির আরো খবর..