× Banner
সর্বশেষ
মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ ও শেখ মুজিব বহুত্ববাদী সংস্কৃতি ও জাতীয় ঐক্যের অনন্য প্রতিফলন লাঙ্গলবন্দ স্নানোৎসব -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

নেপাল পুলিশের হাতে ১২২ চীনা নাগরিক আটক

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯

১২২ চীনা নাগরিককে আটক করেছে নেপাল পুলিশ। সাইবার অপরাধে জড়িত সন্দেহে তাদের আটক করা হয়েছে। ট্যুরিস্ট ভিসায় ভ্রমণে আসা এসব নাগরিককে গত সোমবার অভিযান চালিয়ে আটক করা হয়। দেশটিতে চালানো এযাবতকালের সবচেয়ে বড় অভিযান এটি।

পুলিশ জানায়, রাজধানী কাঠমাণ্ডুতে অভিযান চালিয়ে ১২২ চীনা নাগরিককে আটক করা হয়েছে। এর মধ্যে ৮ জন নারী। যেসব বাড়ি থেকে তাদের আটক করা হয়েছে সেগুলো হোস্টেলের ধাঁচে তৈরি করা; যাতে রান্নাঘর, বিছানা, সারিবদ্ধ চেয়ার টেবিল রয়েছে।

বেইজিং জাতীয় কেন্দ্রীয় ব্যুরোও নেপাল পুলিশের সঙ্গে অভিযানে সহযোগিতা করেছে বলে জানান শাহী। অনুমোদনবিহীন ভাবে গেমিং ব্যবসা পরিচালনার কারণে এর আগে ফিলিপাইনে অভিযান চালি্যে ৩৪০ চীনা নাগরিককে আটক করে পুলিশ।

এছাড়া গত মাসে একটি অনলাইন বিনিয়োগ কেলেঙ্কারির বিষয়ে তদন্তে নেমে মালয়েশিয়ায় প্রায় ৭০০ চীনা নাগরিককে আটক করে পুলিশ। আর এসব অভিযানের কোনোটির সঙ্গে এদের  যোগসূত্র রয়েছে কিনা তা জানা যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..