× Banner
সর্বশেষ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য

চিলমারীতে সাইন্স কার্নিভাল-২০১৯ অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে সাইন্স কার্নিভাল-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল ৮টায় সাইন্স কর্ণার উদ্বোধনের মধ্যদিয়ে দিনব্যাপী সাইন্স কার্নিভাল-২০১৯ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এ, ডব্লিউ, এম রায়হান শাহ্।

ফুলকলি মেরিট কেয়ার স্কুলে চিলমারী স্টুডেন্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে এবং প্রজেক্ট ক্যামেস্ট্রি সাইন্স কার্ণিভালের আয়োজন করে। কুড়িগ্রাম জেলায় এই প্রথম অনুষ্ঠিত এ আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, ফুলকলি মেরিট কেয়ার স্কুলের পরিচালক মোঃ আব্দর রউফ সরকার, গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রহমান রতন, প্রজেক্ট ক্যামেস্ট্রির ম্যানেজিং ডিরেক্টর নাঈমুর রহমার নাঈম, চিলমারী স্টুডেন্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশনের মিজানুর রহমান সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।

সাইন্স কার্নিভালের মিডিয়া পার্টনার রেডিও চিলমারী এফএম ৯৯.২০ ও সাপ্তাহিক যুগের খবর। ফুড পার্টনার মর্নিং ফ্রেশ, ইভেন্ট পার্টনার বিজ্ঞান বাক্স, এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চেপ্টার।


এ ক্যটাগরির আরো খবর..