× Banner
সর্বশেষ
ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার 

নিউজ ডেস্ক

ফের করোনা বাড়ায় কিছুটা চিন্তিত তবে শঙ্কিত নই -স্বাস্থ্যমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২৯ জুন, ২০২২
বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিলে প্রথম ধাপেই বাংলাদেশ ভ্যাকসিন পাবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ফের বাড়তে থাকায় কিছুটা চিন্তিত, তবে শঙ্কিত নন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ বুধবার (২৯ জুন) সচিবালয়ে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

জাহিদ মালেক বলেন, হাসপাতালে এখন তেমন রোগী নেই। তবে রোগী এলে হাসপাতালে চিকিৎসা দেওয়ার পূর্ণ ব্যবস্থা আছে৷

অনুষ্ঠানে তিনি বলেন, ভ্যাকসিন দেওয়া, করোনা নিয়ন্ত্রণ এবং জনবল নিয়োগ গুরুত্বপূর্ণ কাজ। এ জন্য পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে।

কর্মকর্তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে তাগিদ দেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থার সঙ্গে ২০২২-২৩ অর্থবছরের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..