× Banner
সর্বশেষ
পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন – স্বরাষ্ট্রমন্ত্রী শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সাথে বিসিপিএম নেতাদের সাক্ষাৎ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ৬ ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হলো ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না , সম্ভাব্য সময় জানালো বোর্ড পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর কৃষক কার্ডের পাইলট কর্মসূচিতে চলতি বছরে ৪৩ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে – কৃষিমন্ত্রী

পিআইডি

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বৈষম্যবিরোধী আন্দোলনে আহত খোকন চন্দ্র বর্মন

Kishori
হালনাগাদ: বুধবার, ৭ মে, ২০২৫
আহত খোকন চন্দ্র বর্মন

বৈষম্যবিরোধী আন্দোলনে গুরুতর আহত খোকন চন্দ্র বর্মণ রাশিয়ায় চিকিৎসার প্রথম ধাপ সম্পন্ন করে দেশে ফিরেছেন। আজ কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশে ফেরেন।

খোকনের চিকিৎসা রাশিয়ার প্রশিক্ষিত ডা. মাহমুদুল হাসান জানান,  গত ২২ এপ্রিল রাশিয়ার স্থানীয় একটি হাসপাতালে খোকন চন্দ্র বর্মনের প্রথম ধাপের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। দ্বিতীয় ধাপের অপারেশনে উপরের চোয়াল (ম্যাক্সিলা) রিকনস্ট্রাকশন নিয়ে কাজ করা হবে। পুরো অপারেশনের দ্বিতীয় ধাপে খোকনের মুখের অবয়ব নির্ধারিত হবে। রাশিয়ার একজন জাতীয় অধ্যাপক-সহ আরো ২ জন অধ্যাপক মিলে এই জটিল অপারেশনটি করবেন বলে প্রাথমিকভাবে তিনি জানান।

মাহমুদুল হাসান আরো জানান, সম্ভাব্য জুলাই মাসের প্রথমে সেই অপারেশন করা হবে।  সাথে তার বাম চোখের এনুক্লেশন করা হবে এবং তৃতীয় ধাপে খোকনের নাকের রিকনস্ট্রাকশন সার্জারি করা হবে। এটাতে বুকের পাঁজরের হাড় থেকে নাক তৈরি করা হবে। সর্বশেষ ধাপের অপারেশন হতে পারে চলতি বছরের সেপ্টেম্বর- অক্টোবর মাসে।

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান  অপারেশনের পর খোকনের সার্বিক খোঁজখবর নিয়েছেন। খোকন চন্দ্র বর্মন তার জন্য দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।

উল্লেখ্য ৫ আগস্ট ছাত্র- জনতার গণঅভ্যুত্থানে আহত খোকন চন্দ্র বর্মনের মুখের রিকনস্ট্রাকশন সার্জারির প্রথম ধাপের জন্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে রাশিয়ায় পাঠানো হয়েছিল।


এ ক্যটাগরির আরো খবর..