× Banner
সর্বশেষ
সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহাল নতুন রিপ্লেতে স্পষ্ট চিত্র, সালাহর পেনাল্টি দাবি নাকচ; স্বস্তিতে আর্জেন্টিনা লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৪ আষাঢ় বৃহস্পতিবার (৯ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও নতুন নিয়োগ দ্রুত সম্পন্নের নির্দেশ বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬ বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই

সব হাসপাতালে করোনা রোগীর পাশাপাশি সাধারণ রোগীর চিকিৎসা না দিলে ব্যবস্থা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১২ মে, ২০২০
চিকিৎসা না দিলে ব্যবস্থা

মহামারী করোনার প্রাদুর্ভাবে দেশের সব হাসপাতালে কোভিড-১৯ চিকিৎসার পাশাপাশি নন-কোভিড রোগীদেরও চিকিৎসা দেওয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুসারে লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

কোভিড-১৯ এর পরিপেক্ষিতে গঠিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মিডিয়া সেল থেকে সোমবার (১১ মে) এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে বলে মঙ্গলবার (১২ মে) জানিয়েছে মন্ত্রণালয়।

নির্দেশনায় বলা হয়েছে— সব বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে সন্দেহভাজন কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য পৃথক ব্যবস্থা থাকতে হবে। চিকিৎসা সুবিধা থাকা সত্ত্বেও জরুরি চিকিৎসার জন্য আগত কোনো রোগীকে ফেরত দেওয়া যাবে না। রেফার করতে হলে স্বাস্থ্য অধিদপ্তরের ‘কোভিড-১৯ হাসপাতাল নিয়ন্ত্রণ কক্ষের’সঙ্গে যোগাযোগ করে রোগীর চিকিৎসার বিষয়টি সুনিশ্চিত করে রেফার করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, দীর্ঘদিন ধরে যেসব রোগী কিডনি ডায়ালাইসিসসহ বিভিন্ন চিকিৎসা নিচ্ছেন, তারা কোভিড-১৯ আক্রান্ত না হয়ে থাকলে এক্ষেত্রে তাদের সংশ্লিষ্ট চিকিৎসা অব্যাহত রাখতে হবে। দেশের কোনো সরকারি বা বেসরকারি হাসপাতালে এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত বিধান অনুসারে লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

করোনা সংক্রমণের পর দেশের হাসপাতালগুলোতে সাধারণ রোগীরা চিকিৎসা পাচ্ছেন না। এভাবে কয়েকজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। এরইমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ নির্দেশনা দিলো।


এ ক্যটাগরির আরো খবর..