× Banner
সর্বশেষ
আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন করলেন সেনাপ্রধান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দায়িত্বরত অবস্থায় ভোরে আত্মহত্যা করেন সম্রাট ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী

ভারত প্রতিনিধি

আরজিকরে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় অভিনেত্রী মিমিকে ধর্ষণের হুমকি

Kishori
হালনাগাদ: বুধবার, ২১ আগস্ট, ২০২৪
ধর্ষণ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় গর্জে উঠেছে পশ্চিমবঙ্গ। সম্প্রতি নির্যাতিতার পরিবারের জন্য ১০ লক্ষের অনুদান ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নিহত তরুণীর পরিবার সেই টাকা নেননি। এবার এই ঘটনার জন্য টলিউড অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে ধর্ষণের হুমকি দিলেন এক ব্যক্তি।

রশিদুল নামের ওই ব্যক্তি কমেন্ট করেন, ‘মিমি শুধুমাত্র একজন মেয়ে বলে ওর জন্য খারাপ ভাষা ব্যবহার করতে পারছি না। আজ মিমির সঙ্গে যদি এই ঘটনা ঘটত তাহলে কী করতিস? মিমির পরিবারকেও ১০ লক্ষ টাকা দিতিস নাকি? তাহলে মিমিকে আমার ঘরে পাঠিয়ে দিস, আমি ওর পরিবারকে ১০ লক্ষ দিয়ে দেব’।

শুধু এই ব্যক্তি নন, আরও একজন মিমিকে এভাবে ধর্ষণের হুমকি দিয়েছেন বলে খবর। এবার এই ঘটনায় মুখ বন্ধ না রেখে ফুঁসে উঠলেন অভিনেত্রী। আরজি কর কাণ্ডে নির্যাতিতার পরিবার অনুদানের টাকা ফিরিয়ে সঠিক বিচার চাওয়ার পরেই এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে।

মিমি এদিন এই ঘটনার তীব্র নিন্দা করে লেখেন, আর আমরা একজন মহিলার জন্যই ন্যায়বিচার চাইছি, তাই না? এরা হল অনেকের মধ্যে কিছুজন। এই বিষাক্ত পুরুষ সমাজ এখন ধর্ষণের হুমকিকে সাধারণ করে তুলেছে। সেই সঙ্গেই আবার ভিড়ের মধ্যে মিশে গিয়ে বলছে যে তাঁরা নাকি মেয়েদের পাশে আছে। এটা কোন শিক্ষার পরিচয়?’ নিজের এই পোস্টে কলকাতা পুলিশকেও ট্যাগ করেছেন নায়িকা মিমি চক্রবর্তী।

উল্লেখ্য, গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালের চারতলার সেমিনার রুম থেকে এক তরুণী চিকিৎসকের নিথর দেহ উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই এই ঘটনায় একজন সিভিক ভলেন্টিয়ার গ্রেফতার হয়েছেন। তবে অনুমান করা হচ্ছে, এই ঘটনার সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারেন। বর্তমানে আরজি কর কাণ্ডের তদন্ত করছে সিবিআই।


এ ক্যটাগরির আরো খবর..