× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

‘চালের উচ্চমূল্যে দারিদ্র্যের কবলে ৫ লাখ ২০ হাজার মানুষ’

admin
হালনাগাদ: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭

অর্থনীতি ডেস্কঃ চালের দাম বৃদ্ধিতে দারিদ্র্যর হার বেড়েছে শূন্য দশমিক ৩২ শতাংশ। এ বছর চালের অস্বাভাবিক উচ্চমূল্যের কারণে দারিদ্র্যের কবলে পড়েছেন ৫ লাখ ২০ হাজার মানুষ। এ তথ্য দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সানেম। সংস্থাটি জানিয়েছে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে যে পরিমাণ চাল আমদানি হয়েছে, তা গত অর্থবছরের পুরো আমদানির প্রায় পাঁচগুন।

আজ শনিবার সকালে ত্রৈমাসিক অর্থনৈতিক পর্যালোচনা তুলে ধরে সানেম। তাতে সুপারিশ আকারে বলা হয়, চাল রফতানিকারক দেশগুলোর সঙ্গে বাংলাদেশের কৌশলগত চুক্তি করা দরকার। ব্যাংকিং খাতে কেলেঙ্কারির জন্য অব্যবস্থাপনা, দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতাকে দায়ী করে গবেষণা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, সংশোধিত ব্যাংক কোম্পানি আইন এ খাতকে ভঙ্গুর করে দিতে পারে।

গবেষকরা আশংকা প্রকাশ করেছেন বিনিয়োগ নিয়েও। জানিয়েছেন, বর্তমানে সরকারি বিনিয়োগ বাড়লেও, ব্যক্তি বিনিয়োগ পর্যায়ের বাড়ছে না। ২০০৮-০৯ অর্থবছরে মোট বিনিয়োগে সরকারি অবদান সাড়ে ১৬ শতাংশ হলেও এখন তা এক চতুর্থাংশের বেশি।


এ ক্যটাগরির আরো খবর..