× Banner
সর্বশেষ
মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ

চাল কুমড়ার বড়ি তৈরীতে ব্যস্ত সময় পার করছে মণিরামপুরের নারীরা

admin
হালনাগাদ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬

ই.আর.ইমন,যশোর: গ্রাম বাংলার ঐতিহ্য চাল কুমড়ার বড়ি বানানোর কাজে ব্যস্ত সময় পার করছেন মণিরামপুর উপজেলার বিভিন্ন অঞ্চলের নারীরা। অতিথী আপ্যায়ন ও আত্মীয় স্বজনের বাড়িতে পাঠানো সহ বাণিজ্যিকভাবেও এ বড়ি তৈরী করা হচ্ছে।

শীতের শুরুতে আবহমান কাল থেকে গ্রাম বাংলায় চাল কুমড়ার বড়ি ব্যবহার হয়ে আসছে। এ জন্য উপজেলার অধিকাংশ গ্রামের কৃষকরা শ্রাবণ মাসে মাসকলাইয়ের আবাদ করে থাকে। শীতের প্রারম্ভেই এ কলই কৃষকের ঘরে ওঠাতে শুরু করে। তখন কুমড়ার সাথে এ কলই ডাল মিশিয়ে পেষ্ট তৈরী করে বড়ি বানানো হয়। শীতকালিন সবজির সাথে এই বড়ি দিয়ে রান্না করলে তরকারী খুব সু-স্বাদ হয়ে থাকে।

এ পেশার সাথে জড়িয়ে জীবিকা নির্বাহ করে থাকেন অনেকেই। রাজগঞ্জ গ্রামের  গৃহবধু সালমা বেগম জানান তিনি এ বছর ৫ কেজি চালকুমড়ার বড়ি দিয়েছেন। মাসকলইয়ের সাথে চালকুমড়া মিশিয়ে পেষ্ট তৈরী করে বড়ি তৈরী করা হয়ে থাকে। এরপর পরিষ্কার কাপড়ের ওপর ইচ্ছে মত সাজিয়ে রোদে ভালোভাবে শুকিয়ে বড়ি সংরক্ষন করা হয়।

আত্মীয় স্বজনের বাড়িতে বিতরণ শেষে তিনি সারা বছর খাওয়ার জন্য সংরক্ষন করে রেখেছেন। যে কোন তরকারীর সাথে এ বড়ি দিয়ে তরকারীর স্বাদ ও গন্ধ অনেক সুস্বাদু হয়। শহরের আতœীয় স্বজনের কাছে এ বড়ির কদর সবচেয়ে বেশি। পৌষের শুরুতেই এর চাহিদা মেটাতে তাই শহরের মানুষেরা গ্রামের আতœীয় স্বজনদের অপেক্ষায় থাকেন। যার কারনে গ্রামের প্রতিটি ঘরে ঘরে চাল কুমড়ার বড়ি তৈরীর ধুম লেগেই যায়।


এ ক্যটাগরির আরো খবর..