× Banner
সর্বশেষ
অন্তর্ভুক্তিমূলক মানবিক সমাজ গঠনে ইসলামিক উম্মাহ’র সহযোগিতা বৃদ্ধির আহ্বান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো – প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার ‘দফা এক, দাবি এক ,মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১৫০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ আটক  বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

চারজন যুবতীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এক যুবকের

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
rape

পাঞ্জাবের জালন্ধরের এক যুবকের চোখে রাসায়নিক ছিটিয়ে, জোর করে তাকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে, গণধর্ষণের অভিযোগ উঠল চার যুবতীর বিরুদ্ধে। ওই যুবক একটি কারখানায় শ্রমিকের কাজ করেন। তার অভিযোগ, কাজ থেকে বাড়ি ফেরার পথে কাপুরথালা রোডে, একটি গাড়ি তার সামনে এসে দাঁড়ায়। গাড়িতে থাকা যুবতীরা একটি চিরকুট দিয়ে ঠিকানা জিজ্ঞাসা করেন। সেই চিরকুটে লেখা ঠিকানা পড়ার সময় যুবতীরা তার চোখে রাসায়নিক ছিটিয়ে দিতেই জ্ঞান হারান।

ওই যুবকের দাবি, জ্ঞান ফিরতে তিনি দেখেন, একটি গাড়িতে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে আছেন। যুবকের অভিযোগ, গাড়িতে থাকা চার যুবতী তাকে জোর করে মাদক সেবন করান। তার পর টানতে টানতে একটি জঙ্গলে নিয়ে যান। সেখানে নিয়ে গিয়ে তাকে মদ্যপান করানো হয়। তার পর চার জন মিলে তাকে ধর্ষণ করেন। তার পর ওই যুবককে জঙ্গলে ফেলে রেখে চলে যান যুবতীরা।

যুবকের আরও দাবি, যুবতীরা ইংরাজিতে কথা বলছিলেন নিজেদের মধ্যে। তাদের পোশাক-আশাক দেখে মনে হচ্ছিল কোনও সম্ভ্রান্ত পরিবারের। বিষয়টি জানাজানি হতেই হুলস্থুল পড়ে যায়। ঘটনাটি ঠিক কী তা খতিয়ে দেখছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..