× Banner
সর্বশেষ
বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি এখন মহাযন্ত্রণা – বাণিজ্যমন্ত্রী হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে – বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ সিজারিয়ান বাড়ায় শিশুদের অপুষ্টিসহ নানা রোগ বেড়েছে – স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে লটকনের জম জমাট ব্যবসা বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং শারীরিক বা কোন সীমাবদ্ধতা শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সয়াবিন তেলের সব নমুনাতেই মিলল মাইক্রোপ্লাস্টিক, ৯৫ শতাংশ চিনিতে ‘বন্দে মাতরম’-কে অপমান করলেই শাস্তি, ভারতে কঠোর আইন

চার সেক্টরে মালয়েশিয়ায় অবৈধদের বৈধতার সুযোগ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
অবৈধদের বৈধতার সুযোগ

মালয়েশিয়া প্রতিনিধি: করোনা প্রাদুর্ভাবের মধ্যেই এবার শর্ত সাপেক্ষে মালয়েশিয়াতে অবৈধদের বৈধতা দোর ঘোষণা দিল সরকার। বৃহস্পতিবার দেশটির মানবসম্পদমন্ত্রী এম সারাভানানের সঙ্গে আলোচনা শেষে এ ঘোষণা দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হামজা বিন জয়নুদ্দিন।

কন্স্ট্রাকশন, ফ্যাক্টরি, পাম অয়েল ও কৃষি এই চার সেক্টরে অবৈধরা বৈধতার সুযোগ পাবে এবং কোনও প্রকার এজেন্ট গ্রহণযোগ্য নয় বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিবাসীদের জন্য দুটি প্রক্রিয়া হাতে নেয়া হয়েছে। একটি হল নিজ নিজ দেশে ফিরে যাওয়া এবং দ্বিতীয়টি হল পুনঃস্থাপনপ্রক্রিয়ায় বৈধকরণ করা।

১৬ নভেম্বর ২০২০ থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত এ প্রক্রিয়া চলবে বলে জানান তিনি।

এ প্রক্রিয়া বাস্তবায়নে কোনও তৃতীয় পক্ষ নয় বরং অভিবাসন বিভাগ, মালয়েশিয়ার শ্রম বিভাগ এবং অন্যান্য সরকারি সংস্থা সম্মিলিতভাবে কাজ করবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

অবৈধ যারা নিজ দেশে ফিরতে চান তাদের সে সুযোগ দেয়া হবে।

এদিকে, অবৈধ অভিবাসীদের আটকে এ মুহূর্তে বড় কোনো অভিযান পরিচালনা না করার আহ্বান জানিয়েছে মালয়েশিয়ার মানবাধিকার কমিশন সুহাকাম।


এ ক্যটাগরির আরো খবর..