× Banner
সর্বশেষ
বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ ক্রীড়াঙ্গনের উন্নয়নে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

নিউজ ডেস্ক

খালি পেটে চা খাওয়ার ক্ষতিকর দিক

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২২ জুলাই, ২০২২
চা খাওয়ার ক্ষতিকর দিক

সায়েন্টিফিক্যালি একটা দীর্ঘ সময় কিছু না খেয়ে থাকার পর চা বা কফি খাওয়া যাবে না। বিকেলের নাশতায় বা মুড়ির সঙ্গে,হালকা কিছু খাওয়ার পর চা বা কফি খাওয়া যেতে পারে। দুধ,চিনি ছাড়া লাল চা বা ব্ল্যাক কফি খেলে ভালো। নাহলে একাধিক রোগের প্রকোপও বৃদ্ধি পায়। কিন্তু খালি পেটে খাওয়া মোটেও স্বাস্থ্যসম্মত নয়। কখন খাওয়া হচ্ছে, কীভাবে খাওয়া হচ্ছে, সেটি গুরুত্বপূর্ণ। জেনে নেই খালি পেটে চা খাওয়ার ক্ষতিকর দিকঃ

ডিহাড্রেশনের সমস্যাঃ  প্রাপ্তবয়স্ক মানুষের সারাদিনে অন্তত ৬ থেকে ৮ ঘণ্টা ঘুমের প্রয়োজন। তাই যখন আমরা আট ঘণ্টা ঘুমের পর উঠি, তখন আমাদের শরীর ইতিমধ্যেই ডিহাইড্রেট হতে শুরু করে দেয়। সেই সময়ে শরীরে জলের প্রয়োজন হয়। যদি সেই সময়ে খালি পেটে চা খাওয়া হয়, তাহলে শরীরে ডিহাড্রেশনের মতো সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও পাকস্থলীতে ক্র্যাম্প ধরার মতো সমস্যাও দেখা দিতে পারে।

মাথা ঘোরা এবং ডিজিনেসের মতো সমস্যাঃ চায়ে থাকে প্রচুর মাত্রায় ক্যাফিন, যা খালি পেট থাকালীন শরীরে প্রবেশ করলে দেহের ভেতরে এমন কিছু পরিবর্তন হতে শুরু করে যে তার প্রভাবে হঠাৎ করে মাথা ঘুরে যাওয়া বা বমি পাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।

অ্যাংজাইটির মাত্রা বাড়েঃ বেশ কিছু স্টাডিতে দেখা গেছে, সকাল সকাল খালি পেটে চা পান করলে মস্তিষ্কের ভেতরে এমন কিছু হরমোনের ক্ষরণ বেড়ে যায়, যার প্রভাবে স্ট্রেস এবং অ্যাংজাইটির মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে। ফলে শরীর ভাঙতে দেরি লাগে না কিন্তু!

ধীরে ধীরে দাঁত দুর্বল হতে শুরু করেঃ কফি এবং চা দু’টোতেই ট্যানিন নামে একটি রাসায়নিক রয়েছে। যা দাঁতের রঙে পরিবর্তন ঘটায়। চা পান করলে দাঁতে একটি রাসায়নিক স্তর তৈরি হয়। দাঁত না মেজেই চা বা কফি খেলে মুখ গহ্বরের ভেতরে অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। ফলে দাঁতের উপরের আবরণ বা এনামেল নষ্ট হয়ে যেতে শুরু করে। আর এমনটা হতে থাকলে এক সময়ে গিয়ে দাঁতের ক্ষয় আর আটকানো যায় না। শুধু তাই নয়, বেশ কিছু কেস স্টাডি করে দেখা গেছে এমন অভ্যাসের কারণে জিনজিভাইটিসসহ একাধিক গাম ডিজিজ হওয়ার আশঙ্কাও বৃদ্ধি পায়। তাই দাঁতকে দীর্ঘদিন সুস্থ রাখতে দয়া করে বেড টি পান বন্ধ করুন।

শরীরে ক্ষতিকর অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পায়ঃ রাতের বেলা ঘুমিয়ে পরার পর থেকেই হাজারো ব্যাকটেরিয়া মুখ গহ্বরে জমতে শুরু করে। সেই কারণেই তো সকালে উঠে মুখে এত গন্ধ হয়। কফি এবং চায়ের পিএইচ মান যথাক্রমে ৫ ও ৬ হয়। আর পানির পিএইচ মান ৭।  এমন পরিস্থিতিতে যদি চা বা কফি পান করা হয়,তাহলে এই সব ব্যাকটেরিয়া খাদ্য নালি হয়ে এসে পৌঁছায় স্টমাকে। ফলে সেখানে অ্যাসিডের মাত্রা এতটাই বেড়ে যায় যা নানাবিধ সমস্যা মাথা চাড়া দিয়ে ওঠে। তাই যারা গ্যাস-অম্বল বা বদ হজমের সমস্যায় ভোগেন,তাদের তো ভুলেও চা বা কফি পান করা উচিত নয়।

দেহে পানির ঘাটতি দেখা দেয়ঃ বেশ কিছু স্টাডিতে দেখা গেছে, চা খাওয়া মাত্র নানা কারণে শরীরে পানির মাত্রা কমতে শুরু করে। আর এমনটা পেট খালি থাকাকালীন হলে কিন্তু মহা বিপদ। এই কারণেই তো ঘুম ভাঙা মাত্র চা পান করতে মানা করেন চিকিৎসকেরা। আসলে দীর্ঘ ৮ ঘণ্টা ঘুমানোর কারণে এমনিতেই শরীর পানির ঘাটতি থাকে, তার উপর চা পান করা হয়, তাহলে ডিহাইড্রেশনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা যায় বেড়ে।

পেটের সংক্রমণে আক্রান্তঃ সকাল সকাল খালি পেটে চা বা কফি পানের অভ্যাস থাকলে পেটের ভেতরে,বিশেষত পাকস্থলীতে মারাত্মক প্রদাহ সৃষ্টি হয়,যা স্টামক ইনফেকশনের আশঙ্কা বাড়িয়ে দেয়। সেই সঙ্গে পেপটিক আলসারের মতো রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পায়।

দেহে ক্ষতিকর টক্সিনের মাত্রা বৃদ্ধিঃ সকালে ঘুম থেকে উঠে প্রথমেই এক গ্লাস পানি খাওয়া উচিত, যাতে শরীরে জমে থাকা ক্ষতিকর টক্সিক উপাদান বেরিয়ে যেতে পারে। কিন্তু এমনটা না করে যদি কেউ এক পেয়লা চা পান করেন, তাহলে টক্সিক উপাদানের মাত্রা কমে তো নাই, উল্টো আরও বেড়ে যায়। ফলে শরীরের একাধিক গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর, যেমন ধরুন- লিভার, কিডনি এবং ফুসফুসের মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা যায় বেড়ে।

হজম ক্ষমতার অবনতিঃ খালি পেটে চা পান করা মাত্রা মুখ গহ্বরে উপস্থিত খারাপ ব্যাকটেরিয়ারা শরীরে নানা অংশে পৌঁছে যেতে শুরু করে। ফলে খারাপ জীবাণুর দাপটে স্টমাকে উপস্থিত ভাল ব্যাকটেরিয়ারদের সংখ্যা কমে যেতে শুরু করে। ফলে ধীরে ধীরে হজম ক্ষমতা কমে যায়। সেই সঙ্গে অ্যাসিড-অ্যালকেলাইন ব্যালেন্স বিগড়ে গিয়ে নানাবিধ পেটের রোগ শরীরে এসে বাসা বাঁধে।

শরীরে আয়রনের ঘাটতিঃ একাধিক গবেষণায় এ কথা প্রমাণিত হয়ে গেছে, দীর্ঘ দিন ধরে বেড টি খেয়ে গেলে শরীরের পক্ষে ঠিক মতো আয়রন শোষণ করা সম্ভব হয়ে ওঠে না। ফলে অ্যানিমিয়ার মতো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। প্রসঙ্গত, তৃতীয় বিশ্বের নারীদের প্রায় সিংহভাগই অ্যানিমিক হন। সেই কারণেই তো চিকিৎসকেরা পৃথিবীর এই প্রান্তের অধিবাসীদের বেড টি থেকে যতটা সম্ভব দূরে থাকার পরামর্শ দেন।


এ ক্যটাগরির আরো খবর..