× Banner
সর্বশেষ
বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত পুত্রবধূ গ্রেপ্তার নারীর ক্ষমতায়ন ও  সমঅধিকার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ – পররাষ্ট্রমন্ত্রী

মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মুলে জিরো টলারেন্সে কাজ করতে হবে -এমপি শাহনওয়াজ

admin
হালনাগাদ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯

উত্তম কুমার পাল,নবীগঞ্জ (হবিগঞ্জ)প্রতিনিধিঃ নবীগঞ্জ বাহুবল আসনের এমপি শাহনেওয়াজ মিলাদ গাজী বলেন, মাদক নিয়ন্ত্রন, সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মুলে আইনশৃঙ্খলা বাহীনিকে জিরো টলারেন্সে কাজ করতে হবে। আমি এমপি সেটা বড় কথা নয়, আমি কাজের লোক জনগনের সেবক হিসাবে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই। তিনি গতকাল সোমবার দুপুরে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যাগে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান এডঃ গতিগোবিন্দ দাশ, নাজমা বেগম, ওসি মোঃ আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, উপজেলা স্বাস্থ্যও প.প কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায় সাধারন সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল।

আরো উপস্থিত ছিলেন বাস মালিক সমিতির সভাপতি মোঃ ইয়াওর মিয়া, বাস মালিক সমিতির সাধারন সম্পাদক মাহবুবুল আলম সুমন, ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান, ফারছু মিয়া, নজরুল ইসলাম, আশিক মিয়া, ছালিক মিয়া, মোঃ বজলুর রশিদ, আবু সাঈদ এওলা মিয়া, মোঃ হারুন মিয়া, সাজু আহমদ চৌধুরী, মোঃ ছাইম উদ্দিন, আব্দুল মুহিত চৌধুরী, সত্যজিত দাশ, উপজেলা এলজিডি কর্মকর্তা সফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ক্বাজী সাইফুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা আব্দুর নুর, পল্লী বিদ্যুতের ডিজিএম আলীবর্দি খান সুজন, আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল আউয়াল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছাদু মিয়া, পজীব কর্মকর্তা শাকিল আহমদ প্রমূখ।

সভায় আগামী মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভার পুর্বেই শহরের অবৈধ দোকানপাট উচ্ছেদ, অবৈধ সিএনজি ষ্ট্যান্ড অপসারনসহ শহরের সৌন্দর্য্য বর্ধনে কঠোর পদক্ষেপ নেয়া এবং নবীগহ্জ উপজেলার করগাও ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সাবেক মেম্বার লিটন দাশ কর্তৃক স্বাক্ষর জাল করে ব্যাংক হইতে ২০১৪ সাল থেকে অদ্যবধি পর্যন্ত ঐ গ্রামের বয়স্কভাতা,বিধবা ভাতা,প্রতিবন্ধী ভাতার ৩ জনের টাকা আত্মসাতের বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় নবীগঞ্জ প্রেসক্লাবের জন্য পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরীর ব্যক্তিগত পক্ষ থেকে নগদ ১লক্ষ টাকা ও ভবন নির্মানে পৌরসভার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস প্রদান করা হয়। এ ছাড়া ও নবীগঞ্জ বাহুবল আসনের এমপি শাহনেওয়াজ মিলাদ গাজীও প্রেসক্লাবের ভবন নির্মানে তিনি সর্বাত্মক সহযোগীতার আশ্বাস প্রদান করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..