× Banner
সর্বশেষ
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল শাহজালাল বিমানবন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে চাই – বিমানমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতার কারণে দেশ অনেকটা পিছিয়ে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রসচিবের স‌ঙ্গে মার্কিন বিশেষ দূতের সাক্ষাৎ

নাটোর প্রতিনিধি

চলাচলের রাস্তায় বাশেঁর বেড়া; নাটোরে ৩ মাস যাবৎ বাড়ী ছাড়া একটি পরিবার

Dutta
হালনাগাদ: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
natore

নাটোরের গুরুদাসপুরে  একটি পরিবারের চলাচলের একমাত্র রাস্তায় বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ায় প্রায় তিনমাস যাবৎ বসতভিটায় ফিরতে পারছেনা একটি পরিবার। ঘটনাটি ঘটেছে উপজেলার বিয়া ঘাট ইউনিয়নের শিয়ান পাড়া এলাকায়। তিনমাস আগে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর হস্তক্ষেপে সপ্তাহ খানেক রাস্তাটি খুলে দিয়ে আবার তা বন্ধ করে দেয়া হয়েছে। প্রতিবাদ করায় বাড়ীঘরও ভাংচুর করা হয়েছে।

ভুক্তভোগী ওই পরিবারের একজন সদস্য মোঃ ফারুক হোসেন জানান, পেশায় তিনি একজন ছোট ব্যবসায়ী। মধ্যবিত্ত পরিবারে বৃদ্ধ বাবা করিম প্রাং, মা, স্ত্রী সন্তান, দুই ভাই ভাবীসহ যৌথভাবে বাবার পৈত্রিক সম্পত্তির বসত বাড়ীতে প্রায় ৩৫ বছর ধরে বসবাস করে আসছেন। তিনি বলেন, দীর্ঘদিনের বসবাসরত বাড়ীতে যাতায়াতের একমাত্র রাস্তাটি হঠাৎ করে বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেয় প্রভাবশালী প্রতিবেশী সাবেক মেম্বার ফজলু প্রাং। তার পর থেকে বাড়ীতে অবরুদ্ধ অবস্থায় থাকি।
বিষয়টি গণমাধ্যমে জানাজানি  হলে স্থানীয় চেয়ারম্যানের মধ্যস্থতার এক সপ্তাহে খোলা রাখে পরক্ষণেই আবার বন্ধ করে দেয় চলাফেরার পথ। এমন পরিস্থিতিতে নিরুপায় হয়ে বাড়ী থেকে ২৫ কিলোমিটার অদূরে বাড়ীভাড়া করে পরিবার নিয়ে বসবাস করতে হচ্ছে। এতে খুব কষ্ট করে দিন কাটাতে হচ্ছে। কিন্তু আর্থিক অবস্থা ভলো না তাই বাড়িতে ফিরে আসার জন্য বিভিন্নভাবে মেম্বার ফজলু কাছে অনুরোধ করেও কোন সমাধান মিলছে না। উল্টো আমরা যেন আর বাড়ীতে ফিরতে না পারি এবং জায়গা জমি দখল করতে পারে সেজন্য আমাদের ঘরবাড়ি ভেংগে ফেলেছে। বর্তমানে পরিবারের সদস্যদের নিয়ে মামবেতর জীবন যাবেন করতে হচ্ছে আমাদের।  এদিকে রাস্তা বন্ধ করার কারণ জানতে চাইলে সাবেক মেম্বার ফজলু প্রায় বলেন, আমার জায়গা আমি বন্ধ করেছি। জায়গা জমি নিয়ে তাদের সাথে পূর্ব বিরোধ চলছে। তাই রাস্তা বন্ধ করেছি। বাড়ীঘর ভাংচুরের বিষয়টি অস্বীকার করেছেন তিনি।
এ বিষয়ে বিয়াঘাট ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সুজা জানান, তিনমাস পূর্বে রাতে অবরুদ্ধ হওয়া পরিবারের বিষয়ে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ছিলাম এবং রাস্তা বন্ধকারীদের সাথে কথা বলে অবরুদ্ধ পরিবারের চলাচলের পথ উন্মুক্ত করে দিয়েছিলাম।  কিন্তু মূলত তাদের মধ্যে পূর্বে বিরোধের জেড়েই এ ধরনের ঘটনা ঘটিয়েছে সাবেক মেম্বার ফজলু প্রাং। কিন্তু পুনরায় চলাচলের রাস্তা বন্ধ করায় ভুক্তভোগী পরিবারকে আইনের আশ্রয় নিতে বলা হয়েছে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ারুজ্জামান বলেন, ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..