× Banner
সর্বশেষ
তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে?

নিউজ ডেস্ক

চলতি মাসেই মাধ্যমিকে পুরোদমে শ্রেণিকক্ষে পাঠদান শুরু

admin
হালনাগাদ: শুক্রবার, ৪ মার্চ, ২০২২
চলতি মাসেই মাধ্যমিকে পুরোদমে শ্রেণিকক্ষে পাঠদান শুরু

করোনার সংক্রমণ কমে আসায় মাধ্যমিক স্তরের শ্রেণিকক্ষে পাঠদান এ মাসের মাঝামাঝি সময় থেকে পুরোদমে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ রাজধানীর গুলশানের রেনেসাঁ হোটেলে ইন্ডিয়ান হাইকমিশনের আয়োজনে ‘স্টাডি ইন ইন্ডিয়া’ এডুকেশন ফেয়ার উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান ।

মন্ত্রী বলেন, এই মাসের মাঝামাঝি সময়ে মাধ্যমিকে পুরোদমে ক্লাস শুরু করা সম্ভব হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের মূল্যায়ন ধারাবাহিক পদ্ধতিতে করার উদ্যোগ নেয়া হয়েছে। এ জন্য শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেওয়ার প্রয়োজন হলে দেওয়া হবে বলেও জানান তিনি।

চলতি বছরের শুরুর দিকে করোনা সংক্রমণ বৃদ্ধি ও নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাব ঠেকাতে বন্ধ ঘোষণা করা হয় শিক্ষা প্রতিষ্ঠান। প্রায় এক মাস বন্ধ থাকার পর গত ২২ ফেব্রুয়ারি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়।

মাধ্যমিকে এসএসসি পরীক্ষার্থী ও দশম শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে প্রতিদিন ক্লাস করলেও সব বিষয়ের ক্লাস হচ্ছে না তাদের। এছাড়া অষ্টম ও নবম শ্রেণিতে সপ্তাহে দুই দিন তিন বিষয়ে এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে একদিন তিন বিষয়ের ক্লাস হচ্ছে।

অনুষ্ঠানে মন্ত্রী খুব স্বল্প সময়ের মধ্যে মাধ্যমিকের পাঠদান স্বাভাবিক পর্যায়ে চলে আসবে আশা প্রকাশ করেন। এ সময়ে ‘ব্লেন্ডেড লার্নিং’ বিষয়েও কথা বলেন তিনি। তিনি বলেন, এ বিষয়ে ন্যাশনাল পলিসি করছে সরকার। এছাড়া সংক্ষিপ্ত সিলেবাসে মেডিকেলে ভর্তির বিষয়ে মন্ত্রী বলেন, সিলেবাস পুনর্বিন্যাস করে মেডিকেলের ভর্তি পরীক্ষা হওয়া উচিত। এ বিষয়ে বিএমডিসির সঙ্গে কথা হয়েছে, প্রয়োজনে আবারো কথা হবে।

এর আগে মন্ত্রী ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টল পরিদর্শন করেন। স্টলগুলোতে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা সে বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ, সুযোগ-সুবিধা ইত্যাদি বিষয় তুলে ধরেন।

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী এ সময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..