× Banner
সর্বশেষ
জুলাই বিপ্লবের চেতনায় কাল ভোট,জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায় -প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে নড়াইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম যারা কেন্দ্র দখলের চেষ্টা করবে,তারাই ঝুঁকিতে আছে-র‍্যাব মহাপরিচালক নির্বাচনে নারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ টানা ছুটি শুরু-বন্ধ অফিস-আদালত, সচল থাকবে যেসব জরুরি সেবা

ডেস্ক

চলতি মাসে কিছু স্থানে হতে পারে বন্যা

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২ আগস্ট, ২০২৩
ঝুঁকিপূর্ণ ভেড়িবাঁধ ভেঙ্গে বিস্তৃর্ণ এলাকা প্লাবিত

চলতি আগস্ট মাসে সারদেশে মৌসুমি ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্ব পার্বত্য এলাকার কিছু স্থানে স্বল্পমেয়াদি বন্যা হতে পারে।  এমন তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বঙ্গোপসাগরে দুটি বা একটি বর্ষাকালীন লঘুচাপও সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি পরিণত হতে পারে মৌসুমি নিম্নচাপে। আগস্ট মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য দিল সংস্থাটি। পূর্বাভাসে আরও বলা হয়, দেশে বিচ্ছিন্নভাবে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাস দিতে গঠিত বিশেষজ্ঞ কমিটি মঙ্গলবার (১ আগস্ট) ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করে। এতে সভাপতিত্ব করেন অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান ।

আজিজুর রহমান জানান, চলতি মাসে দেশে বিচ্ছিন্নভাবে মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। আগস্টে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ২ থেকে ৩ দিন বিজলি চমকানোসহ মাঝারি ধরনের বজ্রঝড় এবং সারাদেশে ৩ থেকে ৪ দিন বিজলি চমকানোসহ হালকা বজ্রঝড় হতে পারে।

তিনি বলেন, এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, আগস্টে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে, এরমধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জুলাই মাসের পর্যবেক্ষণ তুলে ধরে দীর্ঘ মেয়াদী পূর্বাভাস প্রতিবেদনে জানিয়েছে, জুলাই মাসে সারাদেশে স্বাভাবিকের চেয়ে ৫০ দশমিক ৮ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে, তবে সিলেট বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে। গত মাসে বঙ্গোপ সাগরের তিনটি লঘুচাপ সৃষ্টি হয়। জুলাইয়ে ৯ দিন (১০, ১৮-১৯, ২২-২৫, ৩০-৩১ জুলাই) পর্যন্ত বিচ্ছিন্নভাবে দেশে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যায়।

জুলাই মাসে দেশের সর্ব্বোচ্চ তাপমাত্রা ২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। এছাড়া দেশের গড় তাপমাত্রা ১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে বেশি ছিল বলে দীর্ঘমেয়াদী পূর্বাভাস প্রতিবেদনে জানানো হয়েছে।

জুলাই মাসে সারা দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাত হয়েছে। তবে সিলেট বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে জুলাই মাসে দেশের অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়।

এ সময় ঢাকা, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হয়। ২ জুলাই সিলেটে এ মাসের দৈনিক সর্বোচ্চ বৃষ্টিপাত ৩০২ মি. মি. রেকর্ড করা হয়।

২০ জুলাই উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়। লঘুচাপটি ২১ জুলাই ওড়িষ্যা ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করে দুর্বল হয়ে পড়ে। আর ২৫ জুলাই পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় আরেকটি লঘুচাপ সৃষ্টি হয়। পরে এটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। লঘুচাপটি ২৮ জুলাই শক্তি হারিয়ে গুরুত্বহীন হয়ে পড়ে। তবে ২৯ জুলাই একটি লঘুচাপ তৈরি হয়। ৩১ জুলাই সেটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে উত্তর বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করে।


এ ক্যটাগরির আরো খবর..