× Banner
সর্বশেষ
জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬

চন্দ্রগঞ্জে ৬ মামলার আসামি গ্রেফতার

admin
হালনাগাদ: বুধবার, ২০ জুলাই, ২০১৬

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ডাকাতি, চাঁদাবাজিসহ ৬ মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মোঃ আরিফ (২১)। বুধবার ভোররাতে চন্দ্রগঞ্জ থানাধীন চরশাহী ইউপির নুরুল্লাপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। আরিফ একই গ্রামের মৃত দুলালের পুত্র।

পুলিশ জানায়, ৬টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ আরিফ বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে দাসেরহাট ফাঁড়ির পুলিশ নিজ বসতঘর থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে চন্দ্রগঞ্জ ও লক্ষ্মীপুর সদর থানায় ডাকাতি, চাঁদাবাজির ঘটনায় ৬টি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া ৬টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আরিফকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..