× Banner
সর্বশেষ
পর্যাপ্ত সম্পদ সরবরাহ এবং আধুনিক সক্ষমতা বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আজ ১৯ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ মে (৪ জ্যৈষ্ঠ) মঙ্গলবারের পঞ্চাঙ্গ ও ইতিহাসের এইদিনে সমষ্টিগতভাবে সকলকে নিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে -ভূমি প্রতিমন্ত্রী জাদুঘরকে আরো আধুনিক ও জনসম্পৃক্ত করে তুলতে হবে -সংস্কৃতি মন্ত্রী আধুনিক অপরাধ দমনে এবং সাইবার ক্রাইম প্রতিরোধে সর্ব্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন -স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার -ভূমিমন্ত্রী র‍্যাবকে জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী আজ ১৮ মে সোমবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ মে সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

পিআইডি

চতুর্থ শিল্প বিপ্লবে শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের সাথে দেশ -তথ্যমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
বিশ্বের সাথে দেশ

প্রথম তিনটি শিল্প বিপ্লবে পিছিয়ে পড়লেও চতুর্থ শিল্প বিপ্লবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ বিশ্বের সাথে সমান তালে এগিয়ে চলেছে বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ।

আজ রাজশাহী সফররত মন্ত্রী নগরীপ্রান্তের বুলনপাড়ায় স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্কে যান। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ এ সময় উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারে প্রথম শিল্প বিপ্লবের ১৫০ বছর পর উপমহাদেশে বাষ্পীয় ইঞ্জিন আসে, দ্বিতীয় শিল্প বিপ্লবের ৮০ বছর পর উপমহাদেশে বিদ্যুৎ আসে, এমন কি তৃতীয় শিল্প বিপ্লবেরও প্রায় তিন চার দশক পর, মূলত ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনায় আসার পরই দেশে পার্সোনাল কম্পিউটারের যাত্রা সুগম হয়।

কিন্তু ইন্টারনেট, রোবোটিকসের চতুর্থ শিল্প বিপ্লবে আমরা পিছিয়ে নেই উল্লেখ করে ড. হাছান বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বিশ্বের সাথে সমান তালে এগিয়ে চলেছি। এর পেছনে রয়েছে প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ধারণা।’

সম্প্রচার মন্ত্রী বলেন, পদ্মা নাব্যতা হারানোর ফলে বন্দর থেকে রাজশাহীর দূরত্ব অনেক বেড়ে যাওয়ায় এখানে ভারি শিল্প গড়ে তোলা না গেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এখানে গড়ে তোলা হচ্ছে বিশাল আইটি হাব। রাজশাহী হয়ে উঠছে
টেক-সিটি।

উল্লেখ্য, গত মাসে (১২ ডিসেম্বর ২০২২) বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্কে জয় সিলিকন টাওয়ার, বঙ্গবন্ধু ডিজিটাল মিউজিয়াম এবং স্টার সিনেপ্লেক্স স্থাপনা তিনটি ভার্চুয়াল উপায়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

প্রতিমন্ত্রী পলক জানান, ২০১৭ সালের ১৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীতে প্রায় ৩৩৫ কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এখানে প্রায় ১৪ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, যা রাজশাহী অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে।


এ ক্যটাগরির আরো খবর..